চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
9:37 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
প্রধান বিচারপতি ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সকল অধস্তন আদালতের বিচারকদের উপস্থিতিতে আগামী ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর অভিভাষণ প্রদান করবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন, যাতে তিনি গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত অভিষেক ভাষণে উল্লেখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ বিষয়ে বিশদ আলোকপাত করবেন।

এদিকে, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া সাক্ষরিত এসংক্রান্ত এক পত্রে বলা হয়েছে যে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন। উক্ত অভিভাষণ প্রদান অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে সকল বিচার বিভাগীয় কর্মকর্তাকে যথাসময়ে উক্ত অভিভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Tags: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
Previous Post

বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল

Next Post

সরকারকে খুশি করার জন্য নয়, স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করুন: তথ্য উপদেষ্টা

Next Post
একটি অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে খুশি করার জন্য নয়, স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করুন: তথ্য উপদেষ্টা

ভারতীয় হাইকমিশনার ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT