চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগ নর্থ কোরিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগের প্রতিবাদে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর নিন্দা করে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ করার অভিযোগ এনেছেন।

নর্থ কোরিয়ার সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সূত্রে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কিমের বোন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ইউক্রেনকে উন্নত যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করায় মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা করে বলেন, ওয়াশিংটন লাল রেখা অতিক্রম করেছে এবং মস্কোকে ধ্বংস করার জন্য পরিকল্পিত প্রক্সি যুদ্ধ করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য মার্কিন সেনাবাহিনীর শক্তিশালী ও অত্যাধুনিক ৩১টি এম১ আব্রামস ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দেয়ার পর কিম ইয়ো এই মন্তব্য করেন।

কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম ইয়ো জং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হল একটি অপরাধী রাষ্ট্র যারা রাশিয়ার কৌশলগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতিকে গুরুত্বর বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

নর্থ কোরিয়া সবসময় রাশিয়ার সাথে এক রেখাতেই থাকবে বলেও জানান তিনি।

তিনি ইউক্রেন সংকটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি রাশিয়াকে তার নিরাপত্তাজনিত স্বার্থ রক্ষার জন্য সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

রাশিয়া ও সিরিয়া ছাড়া নর্থ কোরিয়াই একমাত্র দেশ যারা পূর্ব ইউক্রেনের দুটি রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেস্ক এবং লুহানস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে এবং অঞ্চলটি পুনর্গঠনের প্রচেষ্টায় সাহায্য করার জন্য সেখানে কর্মী পাঠানোর ইঙ্গিত দিয়েছে। চীনের পাশাপাশি রাশিয়া হচ্ছে নর্থ কোরিয়ার আন্তর্জাতিক বন্ধু দেশের অন্যতম।

Tags: ইউক্রেনউত্তর কোরিয়াকোরিয়াট্যাঙ্কযুক্তরাষ্ট্রযুদ্ধরাশিয়া
Previous Post

ব্যক্তিগত জীবন প্রাইভেট রাখতে চাই: সাবিলা

Next Post

দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক: স্পিকার

Next Post
নটরডেম কলেজের শিক্ষামূলক অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক: স্পিকার

নাসিরের সাক্ষাৎকারে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যতদিন ফিট থাকব ক্রিকেট খেলব: নাসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT