চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক: স্পিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
নটরডেম কলেজের শিক্ষামূলক অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক হিসেবে কাজ করছে। কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে দেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।

আজ নটরডেম কলেজ মাঠে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র।  কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন। তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা গ্রহণের জন্য নটরডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহবান জানান। এসময় স্পিকার নটরডেম কলেজ অ্যালামনাইয়ের সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশনসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ অতিথিবৃন্দ ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এমপি এবং নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে নটর ডেম কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: নটরডেম কলেজশিরীন শারমিন চৌধুরীস্পিকার
Previous Post

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগ নর্থ কোরিয়ার

Next Post

যতদিন ফিট থাকব ক্রিকেট খেলব: নাসির

Next Post
নাসিরের সাক্ষাৎকারে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যতদিন ফিট থাকব ক্রিকেট খেলব: নাসির

সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT