চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোনকে টেক্কা দিতে আসছে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নকিয়া ম্যাজিক ম্যাক্সের সবুজ রঙের মোবাইল ফোনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নকিয়া ।বর্তমানে বাজারে প্রচলিত মোবাইল ফোনের সেরার তালিকায় হয়ত এর অবস্থান নেই। কিন্তু এটি এমন একটি ব্র্যান্ড যার সঙ্গে বিশ্বের প্রায় সবাই পরিচিত। কয়েক বছর আগেও ফোন বিক্রিতে বিশ্বে শীর্ষে ছিল নকিয়া। কিন্তু বিশ্ব স্মার্টফোনের জগতে স্থানান্তরিত হওয়ার পর অ্যাপল এবং স্যামসাং এর মতো স্মার্টফোনের আধিপত্য শুরু হয়। ফলে শীর্ষস্থান থেকে নকিয়ার পতন ঘটে। এখন মানুষ নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করলে নকিয়া কেনার কথা চিন্তাও করে না।

এমন অবস্থায় নকিয়া আইফোনের সঙ্গে প্রতিযোগীতা করার লক্ষ্যে নিয়ে বাজারে আনতে যাচ্ছে নতুন স্মার্টফোন। নকিয়ার নতুন স্মার্টফোনের নাম হবে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’। নকিয়া ম্যাজিক ম্যাক্সকে বলা হচ্ছে নকিয়ার ‘ইউ আই’ প্রবর্তনকারী প্রথম ফোন। এই ফোনে নতুন ইউজার ইন্টারফেস (ইউ আই) চালু করেছে নকিয়া যা কোম্পানির সর্বাধুনিক ইউজার ইন্টারফেস।

নকিয়া নতুন এই ফোনটিতে এমন অনেক পরিবর্তন এনেছে, যা ব্র্যান্ডকে আবার প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্রের দাবি, নকিয়া এখন পুরোপুরি ‘ফ্ল্যাগশিপ সেগমেন্টে’ পা রাখার প্রস্তুতি নিচ্ছে।নকিয়া ম্যাজিক ম্যাক্স স্মার্টফোনের সোনালী রঙের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া একাধিক তথ্য অনুযায়ী, নকিয়া ম্যাজিক ম্যাক্সে পরিচিত ডিজাইন থাকলেও এটি অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। এটির সামনে একটি একটি ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। তবে পেছনের ক্যামেরা সেটআপ অ্যাপলের আইফোনের মতোই হবে।

নকিয়া ম্যাজিক ম্যাক্সের সামনে থাকছে একটি ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এটির রিফ্লেশ রেট ১২০ হার্টজ। এতে ১০৮০×২৪০০ পিক্সেলস রেজুলেশনও থাকবে। থাকবে একটি ৬৪ মেগাপিক্সেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা।

নকিয়ার নতুন এই স্মার্টফোনে সর্বাধুনিক এবং দক্ষ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ থাকবে। ডিভাইসটিতে থাকবে ৮, ১২ ও ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণ।

নকিয়া ম্যাজিক ম্যাক্স মোবাইল ফোনের ছবি, লাল রঙে, নতুন প্রযুক্তির প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে এই ফোনের অন্যতম সেরা ফিচার হবে ব্যাটারি লাইফ। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, আসন্ন নকিয়া ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকবে ৭ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি। ব্যাটারিটির দ্রুত চার্জিং ক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র অনুযায়ী, স্মার্টফোনটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ মার্কিন ডলার। ডিভাইসটি লাল, কালো, সবুজ এবং সোনালী রঙে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে নকিয়া ম্যাজিক ম্যাক্স ২০২৩ সালের আগস্টে লঞ্চ করা হবে।

Tags: অ্যাপেলআইফোননকিয়া
Previous Post

বিতর্কের মুখে সালমান-রাম চরণরা!

Next Post

এভারটনকে হারিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারটনকে হারিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT