চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনেসিতে বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদ করায় এক শেতাঙ্গকে বাদ দিয়ে অপর দুই কৃষ্ণাঙ্গ সংখ্যালঘু মার্কিন আইনপ্রণেতাকে বহিষ্কারের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জয় তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য আইনসভায় তৃতীয় একজন শ্বেতাঙ্গকে বহাল রেখে, অপর দুই সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আইন প্রণেতাকে বহিষ্কার করা হয়েছে। এই হলো মার্কিনী গণতন্ত্রের চেহারা।” তিনি বলেন, “মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক গুচ্ছ ভন্ডের আখড়া ছাড়া আর কিছুই নয়।”

এক সপ্তাহ আগে হাউস চেম্বারে বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য টেনেসি’র রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস বৃহস্পতিবার জাস্টিন জোন্স ও তার সহকর্মী আইনপ্রণেতা জাস্টিন পিয়ারসন- এই দুই কৃষ্ণাঙ্গকে বহিষ্কার করেছে।

গ্লোরিয়া জনসন নামের এক রিপাবলিকান শ্বেতাঙ্গ আইনপ্রণেতাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যাকে বহিষ্কারের ভোটের মোকাবেলা করতে হয়েছে বটে, কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে সে উদ্যোগ ব্যর্থ হয়।

তবে জাষ্টিন জোন্স পরে প্রতিশ্রুতি দেন যে তিনি তার ন্যাশভিল আসনের জন্য পুনরায় নির্বাচন করবেন। তিনি তার এই অপসারণকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন।

রিপাবলিকানরা ৩০ মার্চ বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার জন্য জোন্স এবং তার সহকর্মী ডেমোক্রেটিক সহকর্মী পিয়ারসনকে বহিষ্কার করার পক্ষে ভোট দেয়।

Tags: সজীব ওয়াজেদ জয়
Previous Post

এভারটনকে হারিয়ে টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড

Next Post

ব্যবসায় হালাল ও হারাম, রমজানের বিশেষ সতর্কতা

Next Post
মসজিদ ও চাঁদ দেখানো রমজানের শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায় হালাল ও হারাম, রমজানের বিশেষ সতর্কতা

পরীমনি সুন্দর পোশাক পরা, ক্যামেরার দিকে তাকানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনি অভিনীত 'মা' আসছে ১৯ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT