চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীর জন্য কনসার্টে তারুণ্যের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বড় মঞ্চে পারফর্ম করছে শিল্পীরা, দর্শকরা উপভোগ করছে কনসার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নদীগুলো মরে যাচ্ছে, অবহেলায়, দুষণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। নদীর প্রতি তারুণ্যের ভালোবাসা প্রেম সচেতনতা জাগিয়ে তুলতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য কনসার্ট।

বসুন্ধরার আইসিসিবি হল-৪ এ আয়োজিত ‘নদী রক্স কনসার্ট’-শিরোনামের এ কনসার্টে অংশ নেয় ক্রিপটিক ফেইট, চিরকুট, আরবোভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস।

‘দেশের সব নদী নিয়ে একটি করে গান থাকবে’ এমন স্বপ্ন নিয়ে এবং জলবায়ু ও নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুরু হয় ‘নদী রক্স’ উদ্যোগটির পথচলা। কনসার্টের ভ্যানুটিও স্মরণ করিয়ে দিল নদী নিয়ে বাঙালির আবেগ। ভ্যানু সাজানো হয় নদী নিয়ে বিখ্যাত সব কবিতা ও গানের পংক্তিমালা দিয়ে।

নদীর জন্য কনসার্টে অংশগ্রহণকারী ব্যক্তিদের ছবি, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করে আয়োজিত এ কনসার্টে সাড়া দিয়েছে তরুণরাও। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজারো তরুণের উপস্থিতিতে প্রতিটি ব্যান্ড নদীর জন্য নিজেদের জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে রাখে পুরো হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড, ইউকে, সুইডেন, তারকিশ, নকওয়ের এ্যাম্বাসেডরবৃন্দ। নদীরক্স কাভার সং বিজয়ীদের মাঝে গিটার ও হেডফোন পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।

পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু, দেশের এই ৭টি গুরুত্বপূর্ণ নদী নিয়ে নতুন গান তৈরি করেছে দেশের স্বনামধন্য ৭টি ব্যান্ড। যেগুলোর মিউজিক ভিডিও নদীগুলোতেই শুট করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ইতোমধ্যে গানগুলো তরুণদের মাঝে ব্যাপক সাড়ে ফেলেছে। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল ‘নদী রক্স কনসার্ট’।

তরুণরা রক কনসার্টের জন্য প্রস্তুত, একটি বড় পোস্টার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ ‘নদী রক্স’ উদ্যোগটিকে সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড অ্যাম্বাসি, তত্ত্বাবধানে রয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন ও সার্বিক ব্যবস্থাপনায় আছে সল্ট ক্রিয়েটিভস।

নদী রক্স কনসার্টের আয়োজক ব্র্যান্ডমিথের সাথে পার্টনার হিসেবে আরও ছিলো সবাই মিলে সবার ঢাকা, লাফার্জহোলসিম বাংলাদেশ, রিমার্ক এইচবি লিমিটেড, রেডিও টুডে, বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান’স কমিউনিটি (বিবিএমএফসি), মেটাল ফ্রিক টিশার্ট, নেসলে ও পোলার।

Tags: অ্যাশেজআরবোভাইরাসএফ মাইনরকনসার্টকুশিয়ারাক্রিপটিক ফেইটচিত্রাচিরকুটডাহুকনদীপদ্মাবাংলা ফাইভবুড়িগঙ্গালিড বিনোদন
Previous Post

করোনায় ৪ জনের মৃত্যু

Next Post

প্রধানমন্ত্রীর উপহারে আনন্দিত ও বাবার শোকে কাতর রূপনা 

Next Post
বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর উপহারে আনন্দিত ও বাবার শোকে কাতর রূপনা 

প্রফুল্লা রশিদ সাংবাদিকতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাংবাদিকতা আমার প্রাণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT