চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর উপহারে আনন্দিত ও বাবার শোকে কাতর রূপনা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড় চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী ফুটবলারদের সাফে শিরোপা জয়ে তাদের পারফরম্যান্স নিয়ে যেমন চলছে প্রশংসা, একইসঙ্গে তাদের অনেকের পারিবারিক অভাব অনটন নিয়েও হচ্ছে আলোচনা। গোলরক্ষক রূপনা চাকমার পারিবারিক অস্বচ্ছলতার খবর জেনে তাকে বাড়ি তৈরি করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন আনন্দের মাঝেও রূপনার রয়েছে তীব্র বেদনা। এমন দিনবদলের ক্ষণে বাবাকে পাশে না পাওয়া তাকে কষ্ট দিচ্ছে।

অপরাজিত চ্যাম্পিয়নদের আক্রমণ ও মধ্যমাঠের পাশাপাশি রক্ষণটাও বেশ শক্তিশালী। ৫ ম্যাচে বাংলাদেশ ২৩টি গোল করেছে। বিপরীতে হজম মাত্র একটি।  গোলরক্ষক রূপনা চাকমা যেন পোস্টের সামনে হয়ে উঠেছিলেন অতন্ত্র প্রহরী।

আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ প্রশংসিত বাংলাদেশের রক্ষণও এখন চীনের প্রাচীর। প্রতিপক্ষ যতবার আক্রমণে উঠেছে রূপনাকে দেখা গেছে সদা তৎপর। কখনো ঝাঁপিয়ে পড়ে, কখনো বা সামনে দৌড়ে এসে নিয়ন্ত্রণে নিয়েছেন বল। ঘটতে দেননি বিপদ।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবা হারানোর আক্ষেপের কথাই জানিয়েছেন রাঙামাটির ১৮ বর্ষী ফুটবলার। রূপনার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘জন্মের আগে বাবাকে হারিয়েছি। আজকের এই আনন্দময় দিনে যদি বাবা থাকতো তাহলে, আনন্দটা আরও বহুগুণে বৃদ্ধি পেতো। এমন সময়ে বাবাকে খুব মিস করছি।’

‘যেখানে থাকেন ভালো থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বাবা হারা মেয়ে হয়েও বাবা হারানো যন্ত্রণা বা অনুভূতি বুঝতে দেননি এই মহৎ ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় স্যারেরা। এই স্যাররা বাবার মতো করে একটা ছাত্রী বা মেয়েকে কিভাবে গড়ে তুলতে হয় তা আমাকে গড়ে তুলেছেন। স্যারেরা যদি আমাকে আগলে না রেখে আমার মেধাকে গুরুত্ব না দিতো, তাহলে এতদিন শিক্ষা তো দূরের কথা, আমিও মায়ের সাথে দিনমজুরের কাজে ব্যস্ত থাকতাম।’

‘স্যারেরা আমাকে সাপোর্ট দেয়ার ফলে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। এই এক আনন্দময় দিনে স্যারদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আশা করি এই আনন্দময় দিয়ে স্যারেরাও গর্ববোধ করবেন এবং আমাকে আরও দূরে এগিয়ে যাওয়ার জন্য উপদেশ এবং আর্শীবাদ করবেন। আমিও তাদের মতো স্যারদের পথধূলি পেয়ে নিজে খুব গর্ববোধ করি।’

‘স্যার মানে বাবা- এই বাবার দায়িত্ব কাঁধে নিয়ে স্যারেরা আমার যোগ্যতাকে কাজে লাগার সুযোগ করে দিয়েছেন। তাই সেই সব স্যারদের সুস্থ ও নিরোগী দীর্ঘাযু কামনা করি। আমার বাবার প্রতিও অশেষ শ্রদ্ধা জানাচ্ছি।’

এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী বাড়ি নির্মাণ করে দেয়া প্রসঙ্গে আবেগি স্ট্যাটাস দিয়েছিলেন রূপনা চাকমা। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি এমন অনুপ্রেরণা পাওয়ায় আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানান। প্রধানমন্ত্রীকে নিয়ে রূপনার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘মমতা ময়ী ‘মা’ দেশনেত্রী মা শেখ হাসিনা আমার জন্য বাড়ি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই খবর শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। কীভাবে মনের ভাব প্রকাশ করবো, তা বলে বোঝাতে পারবো না।

‘শুধু একটি কথা বললো। দেশ মানে মায়ের সমান। দেশের জন্য কিছু একটা করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আমাদের সুখে-দুঃখে যাকে আমি এবং আমরা পাই, সেই দেশনেত্রী মা শেখ হাসিনা আমাকে এমন সহযোগিতা করবে, আমি কখনো ভাবিনি। তবে স্বপ্ন নয়, বাস্তব মা আমার জন্য বাড়ি তৈরি করার জন্য ঘোষণা দিয়েছেন। জানি না এই প্রাপ্য আমার জন্য ছিল কি না। তবে আমরা দেশের জন্য মরিয়া হয়ে সুনাম অর্জন করতে বদ্ধপরিকর। হয়তো এই অর্জনটা আমার বা আমাদের জন্য শুরু মাত্র। তবে আরও অনেক বাকি দেশকে বিশ্ব দরবারে পৌঁছাতে। এমন অনুপ্রেরণা এবং আর্শীবাদ পেলে আমরা আরও দৃঢ় মনোবল নিয়ে সামনে এগোতে পারবো। এটাই আমাদের মূল শক্তি।’

‘মা আপনার দোয়া থাকলে আরও বড় কিছু আমরা দেশের জন্য আশা করতে পারি। ‘মা’ দেশরত্ন শেখ হাসিনা, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

Tags: প্রধানমন্ত্রীবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশেখ হাসিনা
Previous Post

নদীর জন্য কনসার্টে তারুণ্যের ঢল

Next Post

‘সাংবাদিকতা আমার প্রাণ’

Next Post
প্রফুল্লা রশিদ সাংবাদিকতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাংবাদিকতা আমার প্রাণ’

একজন ব্যক্তি হাঁসের পা ধরে আছেন, পেছনে একটি গাছ ও কাঠের দেয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিম পাড়া বন্ধ সেই হাঁসের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT