চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করিডোর-সেন্টমার্টিন ও বন্দর নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 27, মে 2025
in বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পেছনে আলোচনা সভার ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

করিডোর, সেন্টমার্টিন, চট্টগ্রাম বন্দর ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে পরাশক্তিগুলোর মধ্যকার কোন দ্বন্দ্বে জড়ানোর ঝুঁকি নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম বিষয়ক সংগঠন মিডিয়া মনিটর এর প্রধান সমন্বয়ক ও সাংবাদিক আহসান কামরুল। তিনি বলেছেন, এ বিষয়গুলো নিয়ে আমরা গণঅভ্যুত্থানের সরকার এবং অভ্যুত্থানের সহায়ক শক্তি সেনাবাহিনীর মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। এটি কোনভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্টুডেন্টস ফর সভরেন্টি কর্তৃক ‘করিডর/ চ্যানেল, পার্বত্য চট্টগ্রাম, নারিকেল জিঞ্জিরা দ্বীপ (সেন্টমার্টিন), বন্দর ও দেশীয় বাণিজ্য সংকট: দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐকমত্য’ শীর্ষক আলোচনা সভা ও প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার এবং সেনাবাহিনী- উভয়পক্ষকেই প্রোপার চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। উভয়পক্ষের কারোই এমন আচরণ করা উচিৎ নয়, যাতে অভ্যুত্থানবিরোধী কোন শক্তি উৎফুল্ল হয়। সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলসহ জনগণের সাথে আলোচনা করে সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনভাবেই দেশের নিরাপত্তা হুমকিতে ফেলা যাবে না।

এসময় সীমান্তে ভারতের করা পুশ-ইনের বিরুদ্ধে সরকার এবং সেনাবাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান মিডিয়া মনিটর এর প্রধান সমন্বয়ক আহসান কামরুল।

বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর বলেন, করিডোর ও বন্দরের মতো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আপনাদেরকে বসানো হয়নি। আপনারা আপনাদের সংস্কার করেন। এমন কোন কাজ করবেন না, যাতে জনমনে প্রশ্ন না জাগে যে, আমরা বাঘের মুখ থেকে সিংহের মুখে পড়লাম কিনা।

তিনি বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে আপনারা দিলেন একটা নারীবাদের সংস্কার, যা বিতর্কের মুখে পড়ে ভঙ্গুর হয়ে গেছে। আপনারা সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে কাজ করেন। এসব বিতর্কিত কোন কাজে জড়িত হবেন না।

প্রেস ব্রিফিংয়ে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, করিডোর শব্দের পরিবর্তে এখন আমরা রাখাইনে মানবিক চ্যানেল দেয়ার অস্পষ্ট বক্তব্য শুনছি। আমরা আগেও বলেছি, এখনও বলছি- রাখাইনে করিডর/ চ্যানেল কিংবা ভিন্ন নামে কিছু দিতে হলে দায়িত্বশীল রাজনৈতিক ও অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ ও রোহিঙ্গাদের টেকসই লাভক্ষতির চুল-চেরা আলোচনা-পর্যালোচনা না করে এবং জনগণের কন্সেন্ট (সম্মতি) না নিয়ে অন্তর্বর্তী সরকার মানবিক চ্যানেল দিতে পারে না। একইসাথে প্রচুর ভারতীয় স্টাফ কর্মরত এবং আমেরিকা ও ইজরাইলের সাথে একাধিক সমঝোতা ও চুক্তিবদ্ধ বিদেশী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের পরিচালনায়ও যুক্ত করতে পারে না।

এখানে রাখাইনে মানবিক চ্যানেলের সম্পূরক (সাপ্লিমেন্টারি) হিসেবে চট্টগ্রাম বন্দরকে বিদেশী অপারেটরের হাতে ন্যস্ত করা হচ্ছে কি না সেটিও স্পষ্ট করা দরকার। নইলে দেশব্যাপী শত প্রতিবাদ সত্ত্বেও, নিজেদের টাকায় তৈরী লাভজনক নিউমুরিং টার্মিনালটিকে মার্কিন মদদপুষ্ট ডিপি ওয়ার্ল্ডের হাতে ন্যস্ত করার এতো তোড়জোর কেন?

বন্দর ও চ্যানেলের মধ্যে যোগসূত্র থাকায় এতে প্রক্সি যুদ্ধের সম্ভাবনা তৈরী হবে। চীন-মিয়ানমার বনাম আমেরিকা-ভারত। এই চার রাষ্ট্রের স্বার্থের দ্বন্দ্বে বিনা স্বার্থে বাংলাদেশ হবে বলির পাঠা! এতে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেয়া হবে। রোহিঙ্গা সমস্যা আরো দীর্ঘায়িত হবে। এদিকে, মানবিক চ্যানেলের শুরুর কথা বলা হলেও এর শেষ পরিণতি কী, কীভাবে শেষ হবে এর কোনো রূপরেখা সরকার দিচ্ছে না। কাজেই জনগণকে অন্ধকারে রেখে ভিন্ন নামে চ্যানেল দেয়া ও বন্দর পরিচালনায় বিদেশীদের নিয়ে আসা থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহবান জানাচ্ছে স্টুডেন্টস ফর সভরেন্টি।

উল্লেখ্য, নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের মধ্যে নেতৃত্ব তৈরী (কুটনৈতিক কর্তৃপক্ষ তৈরী) ও নিজ ভূমি পুনরুদ্ধার ও তথায় স্থায়ীভাবে টিকে থাকতে সক্ষম করে তোলাই রোহিঙ্গা প্রত্যাবর্তনের টেকসই সমাধান হতে পারে। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থেই আরাকান অঞ্চলকে রোহিঙ্গা শাসিত (রোহিঙ্গা ডোমিন্যান্ট) অঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে। বিপরীতে বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ গণহত্যায় ল্প্তি আরাকান আর্মিকে দুর্বল করে রাখতে হবে।

 

রোহিঙ্গা সমস্যার সমাধানে এমন কোনো রাষ্ট্র কিংবা সংস্থাকে যুক্ত করা যাবে না, যেই রাষ্ট্র বা সংস্থা বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে সম্ভাব্য হুমকী হয়ে উঠতে পারে কিংবা যাদের কারণে বাংলাদেশ নিজেই প্রক্সি রাষ্ট্রে পরিণত হতে পারে! মূলত এসব স্পর্শকাতর বিষয় অন্তর্বর্তী সরকারের কাজ নয়।

স্টুডেন্ট ফর সভরেন্টির যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, পরিবেশবাদের নামে নারিকেল জিঞ্জিরা দ্বীপে (সেন্ট মার্টিন) সরকারি বাধা-নিষেধে ৪ ধরণের সমস্যা তৈরি হয়েছে ও হচ্ছে। যথা- মৌলিক-মানবাধিকার হরণ, পযটন শিল্প ক্ষতিগ্রস্থ, পরিবেশ নষ্ট ও সার্বভৌমত্বগত ঝুঁকি:

এক. স্বাধীনভাবে চলাফেরা, চিকিৎসা ও রুটি রোজগারের পথ বন্ধ করে দেয়ায় অর্থাৎ সাভাবিক জীপন-যাপনে সরকারি বাধা-নিষেধ আসায় দ্বীপের সাধারণ মানুষের মৌলিক-মানবাধিকার হরণ করা হচ্ছে।

দুই. দেশের পযটন শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিপরীতে, দেশীয় পযটক ও বাংলাদেশে আগত বিদেশী পযটকরা ভারতসহ আশপাশের রাষ্ট্রে ঘুরতে চলে যাচ্ছে। এতে দেশের রিজার্ভ তথা অর্থনীতির উপর চাপ সৃষ্টি হচ্ছে।

তিন. পরিবেশগত ঝুঁকি: কর্মসংস্থান না পেলে দ্বীপের মানুষ কচ্ছপের ডিম সংগ্রহ, ঝিনুক কড়ি আহরণ, সামুদ্রিক শেওলা উত্তোলন, কোরাল কেটে বিক্রী করা ও ব্যাপকভাবে কেয়া গাছ কেটে ফেলবে। ফলে কথিত পরিবেশগত ঝুঁকি তৈরী হবে।

চার: স্বাভাবিক জীবন-জীবিকা ও চলাফেরায় বাধাপ্রাপ্ত হওয়ায় দ্বীপের সক্ষম জনগোষ্ঠী দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। অক্ষমরা বিনা চিকিৎসায়, অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। কুরবানীর ঈদের পর দ্বীপে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে মর্মে দ্বীপবাসী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। পরিবেশ উপদেষ্টার অমানবিক সিদ্ধান্তের কারণে সক্ষমরা দ্বীপ ছেড়ে চলে যেতে পারলেও অক্ষমরা হয়তো সামনের দুর্ভিক্ষে চিকিৎসা ও খাবারের অভাবে নি:শেষ হয়ে যাবে! এতে দ্বীপটি জনশূণ্য হয়ে যাবে। ফলে পার্শবর্তী রাখাইনের মগ, আরাকান আর্মি ও মিয়ানমারের দীর্ঘদিনের দাবীকৃত দ্বীপটি বাংলাদেশের হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরী হবে।

অতএব, অতি পরিবেশবদী চিন্তা বাদ দিয়ে মানবিক সংকট ও দেশের অখণ্ডতা রক্ষার তাগিদে নারিকেল জিঞ্জিরা দ্বীপ ভ্রমণে সব ধরণের সরকারি বাধা-নিষেধ প্রত্যাহার চায় স্টুডেন্টস ফর সভরেন্টি।

মুহিউদ্দিন রাহাত আরো বলেন, দেশীয় ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারের অমনোযোগ ও বিমাতাসূলভ আচরণে গত আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত গত আট মাসে দেশের রপ্তানিমুখী ১১৩টি তৈরি পোশাক শিল্প-কারখানা বন্ধ হয়েছে। চাকরি হারিয়েছে প্রায় ১ লক্ষ শ্রমিক। এদিকে, ব্যবসায়ী সংগঠন, এনবিআর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা না করেই বৈদেশিক সংস্থা আইএমএফের পরামর্শে মধ্যরাতের অধ্যাদেশে জাতীয় রাজস্ব বিভাগ (এনবিআর) বিলুপ্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে অর্থনৈতিক সার্বভৌমত্বে অস্থিরতা তৈরী হচ্ছে!

রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত এসব গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত সংসদে তর্ক-বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে আলোচনা না করে হুটহাট সিদ্ধান্ত নিচ্ছে। এসব অনধিকার চর্চা। এসব স্পর্শকাতর সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের থাকে না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম ও তাহরিকে খতমে নবুওয়্যাতের আমির ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস নদভী, বিজেপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতাব্বর, আম-জনতার দলের সদস্য সচিব তারেক রহমান, সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. শাহাদাৎ ফরাজী সাকিব প্রমুখ।

Tags: আহসান কামরুল
Previous Post

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post

চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বৈঠকে বসে আছেন, পটভূমিতে মার্বেল দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT