চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 অপরাহ্ন 27, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রাটা ভালো হয়নি লিটন দাসের। সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে সিরিজ। পাকিস্তান সিরিজে হারের ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যয় টাইগার অধিনায়কের। নতুন চ্যালেঞ্জ সামনে রেখে লিটন জানালেন আত্মবিশ্বাসের কথা। বললেন, ‘আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি।’

পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। বুধবার সিরিজের প্রথম ম্যাচে নামবে দুদল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে লিটন আসন্ন চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্বাসের কথা জানালেন।

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের গ্লানি ভুলে পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চান লিটন। বলেছেন, ‘শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমাদের মধ্যে বিশ্বাস আছে, আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি। কিন্তু তারপরও আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা প্রতিপক্ষের কোনকিছু নিয়ে খুব বেশি ভাবছি না। অতীতে আমরা কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি সেটা নিয়েই কেবল ভাবছি। আমরা এটা নিয়ে ভাবব এবং দেখতে হবে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর সমালোচনার মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। তা অবশ্য স্বাভাবিকভাবেই নিয়েছেন লিটন। বললেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের সবারই চেষ্টা থাকে কীভাবে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি। আমরা জানি কোথায় কী ভুলগুলো করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয় আমাদের দলটা খুবই ব্যালান্সড।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে লিটন বলেন, ‘আমার মনে হয় দল তারা খুবই ব্যালান্সড। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন দিনই তাদের হারাতে পারি। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে কীভাবে আমরা আমাদের খেলার উন্নতি করতে পারি। যদি দেখেন সবশেষ কয়েক বছর ধরে টি-টুয়েন্টিতে আমরা ভালো ক্রিকেট খেলছি না। আমাদের এখনকার ভাবনাটা হচ্ছে সবসময় ভালো ক্রিকেট খেলা। তারপর অন্যকোন নাম কিংবা অন্যকিছু নিয়ে ভাববো।’

পাকিস্তানে সিরিজটা ভালোভাবে খেলতে চান লিটন। বলেছেন, ‘সিরিজের প্রত্যাশা আমার একটাই, ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা উন্নতি করতে পারছি কিনা। শুধু রেজাল্টে নয়, রেজাল্ট সবসময় আপনার দিকে আসবে না, কিন্তু কীভাবে ক্রিকেট খেলছেন এটা বড় জিনিস। আমার কাছে মনে হয় আমরা যদি প্রক্রিয়া অনুসরণ করি সাফল্যের রেজাল্টটা বেশি থাকবে।’

Tags: পাকিস্তানবাংলাদেশবিসিবিলাহোরলিটনলিড স্পোর্টস
Previous Post

চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post

বাংলাদেশের পথে ফাহমিদুল

Next Post
ফাহমিদুলসহ অন্যান্য ব্যক্তিরা বিমানবন্দরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পথে ফাহমিদুল

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT