চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
12:09 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, জনপদ, বাংলাদেশ, রাজশাহী
A A
নির্বাচন নিয়ে আলোচনা করছেন আইন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আফিস নজরুল বলেন, নির্বাচন বিলম্বিত করার কোন ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের (উপদেষ্টাদের) উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।

আইন উপদেষ্টা বলেন, ১৬-১৭ বছর নির্বাচন হয় না। একারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি। এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, জামিন দেয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না। পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার উপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এরকম হলে ব্যতিক্রম হয়।

বিভিন্ন মামলায় আসামির জামিন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে, তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোন সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি জামিন হয়, সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হব।

তিনি বলেন, একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেয়া হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। সুফল অবশ্যই জনগণ পাবে।

Tags: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।জাতীয় নির্বাচনরাজশাহী
Previous Post

রাশিয়া থেকে প্রথম ব্লক ট্রেন ইরানে: উত্তর–দক্ষিণ করিডোরে নতুন সাফল্য

Next Post

হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ

ওয়ালটন কেবলসের আন্তর্জাতিক রপ্তানি কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন কেবলস এখন রপ্তানি হচ্ছে মালদ্বীপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT