চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থেকে প্রথম ব্লক ট্রেন ইরানে: উত্তর–দক্ষিণ করিডোরে নতুন সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়া থেকে প্রথম ব্লক ট্রেন ইরানে: উত্তর–দক্ষিণ করিডোরে নতুন সাফল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ান প্রথম ব্লক ট্রেন ইরানে।

রাশিয়া থেকে ইরান ও ইরাকের উদ্দেশ্যে কাগজ, পাল্প ও সংশ্লিষ্ট পণ্যবাহী একটি ট্রেন সফলভাবে যাত্রা সম্পন্ন করেছে। এতে ৬২টি চল্লিশ ফুট কনটেইনার ছিল, যা মস্কো থেকে প্রায় ৯০০ কিলোমিটার উত্তরে যাত্রা শুরু করে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ইরানে প্রবেশ করে। ১২ দিনের ভ্রমণ শেষে ট্রেনটি এপ্রিন বন্দরে পৌঁছে

রোববার (৯ নভেম্বর) তেহরান টাইসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই সফল অভিযানে রেলওয়ে, কাস্টমস, মালবাহী ফরওয়ার্ডার ও রুটের বিভিন্ন মালিকের ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন হয়। বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক উত্তর–দক্ষিণ ট্রানজিট করিডোর (আইএনএসটিসি)-এর জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন।

ইরানের রেলওয়ে বাণিজ্য ও পরিচালনা বিভাগের উপ-প্রধান মোর্তেজা জাফারি জানান, জুন মাস থেকে এখন পর্যন্ত ৩০টি মালবাহী ট্রেন এপ্রিনে এসেছে। ইরান এখন সিআইএস অঞ্চলের রপ্তানি, আমদানি ও ট্রানজিট কার্যক্রমের আঞ্চলিক কেন্দ্র হিসেবে আত্মপ্রতিষ্ঠার পথে।

রাশিয়ান রেলওয়ে লজিস্টিকসের প্রধান নির্বাহী ওলেগ পোলেভ বলেন, লজিস্টিক উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক সহযোগিতার ওপরও নির্ভর করে। তিনি জানান, আগে মস্কো থেকে বন্দর আব্বাস পর্যন্ত যাত্রায় অনেক বেশি সময় ও খরচ লাগত, কিন্তু ইরান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের সমন্বিত সহযোগিতার ফলে এখন এই রুটে সময় কমে ১৫ দিনে দাঁড়িয়েছে।

পোলেভ এপ্রিন টার্মিনালকে মূল করিডোরের সংযোগস্থলে কৌশলগতভাবে অবস্থিত এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩ নভেম্বর ইরান ও রাশিয়া একটি যৌথ পরিবহন টাস্কফোর্স গঠনে এবং ডিজিটাল একক উইন্ডো সিস্টেম চালু করতে সম্মত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সহজতর করা, শুল্ক প্রক্রিয়া দ্রুত করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা।

ইরানের বন্দর ও সমুদ্র সংস্থার লজিস্টিক ও মাল্টিমোডাল পরিবহন প্রধান মেহদি আসাদি জানান, সাম্প্রতিক বৈঠকে দুই দেশ ক্যাস্পিয়ান সাগরের নৌচলাচল, আইএনএসটিসি করিডোরের পূর্ব শাখায় বাধা এবং বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

আসাদি আরও বলেন, একটি স্থায়ী যৌথ কর্মী গোষ্ঠী নিয়মিত বৈঠকের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ ও সমস্যার সমাধান করবে। উভয় পক্ষই পরিবহন ক্ষমতা বৃদ্ধি ও বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে দৃঢ়প্রতিজ্ঞ।

Tags: ইরানতেহরান
Previous Post

পাকিস্তানের সংবিধান সংশোধন, সামরিক কাঠামোতে বড় পরিবর্তন

Next Post

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা

Next Post
নির্বাচন নিয়ে আলোচনা করছেন আইন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দল হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT