চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

জাহিদ হাসান by জাহিদ হাসান
4:13 অপরাহ্ন 30, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
সালাহউদ্দিন আহমদ নির্বাচনী সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। নির্বাচনে ৩শ জন প্রতিনিধি নির্বাচিত হয়েই সংস্কার সম্পন্ন করবেন। ভোটার যাদের ভোট দেবেন তারাই সংসদে যাবেন, আইন সংস্কার করবেন।

আজ শনিবার (৩০ আগস্ট) শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।

১১ বছর পর অনুষ্ঠিত নেত্রকোণা জেলা বিএনপির দ্বিবার্ষিক এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পাঁচজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দু’টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় সূত্রে জানায়, ২০১৪ সালের ২৫ অক্টোবর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় দেড় বছর পর ২০১৬ সালের ৮ মার্চ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এরপর ২০১৯ সালে ৬ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। পরে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হলে এতে আহ্বায়ক করা হয় আনোয়ারুল হককে। আর সদস্যসচিব করা হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীকে।

এই আহ্বায়ক কমিটি দিয়েই চলে ৬ বছর। দীর্ঘ ১১ বছর বছর পর শনিবার সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশীরা হলেন- জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মো. আনোয়ারুল হক (ছাতা) ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক (চেয়ার)। আর সাধারণ সম্পাদক পদে কমিটির বর্তমান সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী (মাছ), জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু (বল) ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি)।

সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল।

 

Tags: সালাহউদ্দিন আহমদ
Previous Post

যে নাটকটিকে তৌসিফের ক্যারিয়ারে সেরা বলছেন দর্শক

Next Post

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসাররা

Next Post
নির্বাচন ভবনের আধুনিক বহুতল ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসাররা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ছবি, বাংলাদেশ সরকারী লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

নূরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT