চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে নাটকটিকে তৌসিফের ক্যারিয়ারে সেরা বলছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 30, আগস্ট 2025
in বিনোদন
A A
তৌসিফের নাটকের দৃশ্য, আবেগপ্রবণ চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ আগস্ট ইউটিউবে মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত তৌসিফ মাহবুব ও তানজিন তিশা অভিনীত বহুল প্রতীক্ষিত নাটক ‘খোয়াবনামা’। নাটকটির ভিন্নধর্মী প্রচারণা, তৌসিফের পরিশ্রম ও ডেডিকেশনের কারণে নাটকটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ তৈরী হয়। নাটক মুক্তির পর সেই ছাপই দেখা গেছে!

এক দিনেই নাটকটি ভিউ হয়েছে প্রায় ২ মিলিয়ন! শনিবার দুপুর ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে ‘খোয়াবনামা’ নাটকটি দেখা হয়েছে ২৩ লাখ বার! মন্তব্য এসেছে প্রায় ৪ হাজার!

দর্শকরা বলছেন, ‘খোয়াবনামা’ তৌসিফের ক্যারিয়ারে সেরা নাটক! জান্নাতুল ফেরদৌস নামে একজন নাটকটি দেখে মন্তব্য লিখেছেন,“আমি নিশ্চিতভাবে বলতে পারি তৌসিফের এটা তার জীবনে করা সেরা নাটক হতে চলেছে। আর যেহেতু ভিকি জাহিদের লেখা গল্প অনবদ্য তো হতেই হবে।”

কবরে শুয়ে আছেন কাফনে মোড়ানো তৌসিফ মাহবুব! তার শরীরের উপর দিয়ে যাচ্ছে বহু সাপ। ভিকি জাহেদের পরিচালনায় ‘খোয়াবনামা’ নাটকে এমন দৃশ্যের শুটিং করেছেন তৌসিফ! সেই দৃশ্যের একটি পোস্টার গেল ১২ আগস্ট সন্ধ্যায় এই অভিনেতা পোস্ট করার পর নেটিজেনদের চমকে দেয়!

পোস্টারটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং দেখে সবার মধ্যে হতভম্ব অবস্থা! অনেকে মনে করেছেন, দৃশ্যটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির সহায়তায় তৈরি করা; আবার কেউ বলছেন, কবরের দৃশ্য ও সাপগুলো গ্রাফিক্স করা! পরে তৌসিফ এ বিষয়ে আসল ফুটেজ শেয়ার করলে ‘খোয়াবনামা’র প্রচারণা নতুন মাত্রা পায়।

যদিও কেউ কেউ নাটকের পোস্টার দেখে হরর নাটক ভেবেছিলেন বলেও নাটক দেখে মন্তব্যে নিজেদের হতাশার কথা জানিয়েছেন! তবে বেশীরভাগ দর্শকই নাটকটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

চমকে দিয়েছিলো নাটকটির পোস্টার

সুমাইয়া আফরিন লিখেছেন, “নাটকে বলা প্রত্যেকটা কথাই কোন না কোন মানুষের জীবনের গল্প। অসম্ভব সুন্দর কথাগুলো।” জাভেদ লিখেছেন, “ভিকি জাহেদ মানেই অন্য রকম গল্প তৌসিফ মাহাবুবকে নতুন ভাবে দেখে খুব ভালো লাগল।” আফরিন হাসান লিখেছেন,“আমার দেখা তৌসিফের বেস্ট নাটক এটি। খুব সুন্দর করে গল্পটা সাজানো হয়েছে ,কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যেনো মুভি দেখছি।”

আকাশ নামে আরেক দর্শক নাটকটি দেখে অনুভূতি লিখেছেন,“বলার কোনো ভাষা নাই। থ্রিলার,ইমোশন,ভালোবাসা,দায়িত্ব সব কিছুই ফুটে উঠেছে।” শাওন আহমেদ লিখেছেন,“এই নাটকের প্রতিটি মুহূর্তই মনে গেঁথে থাকবে। তিশার চোখের আবেগ, মাহবুবের সংযম— দু’জনেই এক অন্য দুনিয়া তৈরি করেছেন। ‘খোয়াবনামা’ শুধু কাহিনী না, এটা অনুভূতি, এটা স্বপ্ন।” রিদ্ধি নামে একজন লিখেছেন,“খোয়াবনামা মনে করিয়ে দিল, জীবনে সম্পর্ক ও সিদ্ধান্তের মূল্য বোঝা কতটা গুরুত্বপূর্ণ। সত্যিকারের সৌন্দর্য শুধুই বাহ্যিক নয়, চরিত্র ও মনের মধ্যেও নিহিত। মন ছোঁয়া একটি নাটক।”

Tags: ইউটিউবখোয়াবনামাতানজিন তিশাতৌসিফনাটকনেটিজেনভিউভিকি জাহেদলিড বিনোদন
Previous Post

স্বরণের গানে মডেল অভিনেতা সেন্টু

Next Post

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

Next Post
সালাহউদ্দিন আহমদ নির্বাচনী সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

নির্বাচন ভবনের আধুনিক বহুতল ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT