চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের জনতা একটি প্রতিবাদ ও সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কয়েক ঘণ্টা আগে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো আপস হবে না।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিকেলে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর উভয় পক্ষ শনিবার বিকেলে আবারও আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। তবে আলোচনার আগেই নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে সিজেপি।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে আলোচনার কোনো অর্থ নেই। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো আপস হবে না।

সংগঠনটির তিনটি প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

দ্বিতীয় দফার বৈঠকে কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের দুটি দাবির বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে এখনও কোনো সমঝোতা হয়নি।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকায় কেন্দ্র ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসবিরোধী আইনে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত করতে সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, শিক্ষা সচিবকে অপসারণ, জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) এর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত এবং পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। তবে এসব পদক্ষেপকে যথেষ্ট মনে করছে না সিজেপি।

আশুতোষ রাঙ্কার দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং এর জেরে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় চূড়ান্ত রাজনৈতিক দায় শিক্ষামন্ত্রীর। তাই তার পদত্যাগ ছাড়া আন্দোলনের দাবির সমাধান হবে না।

Tags: ককরোচ জনতা পার্টিপদত্যাগশিক্ষামন্ত্রী
Previous Post

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

Next Post

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

Next Post
আবদুল্লাহ আবু সায়ীদ জন্মদিনে পরিবারের সাথে শুভেচ্ছা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

সিরাজগঞ্জে স্পেলিং স্টার ২০২৬ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT