চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

চ্যানেল আইয়ের শুভেচ্ছায় শুরু, সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে জন্মোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
আবদুল্লাহ আবু সায়ীদ জন্মদিনে পরিবারের সাথে শুভেচ্ছা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ, সাহিত্যিক এবং ‘আলোকিত মানুষ চাই’ আন্দোলনের প্রবর্তক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন শনিবার (২৫ জুলাই)। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আজীবন সাধক এই গুণী মানুষের জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজনে তাঁকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে।

জন্মদিনের প্রথম প্রহরেই চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে যান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। চ্যানেল আইয়ের পক্ষ থেকে নেওয়া জন্মদিনের কেক কেটে পারিবারিক আবহে উদযাপন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান ফরিদুর রেজা সাগর।

বয়সে প্রবীণ ব্যক্তিরা একসঙ্গে ছবি তুলেছেন, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় তাঁর জন্মোৎসব। কেন্দ্রের সদস্য, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর জীবন, দর্শন, বই পড়া আন্দোলন এবং সমাজ গঠনে অবদান নিয়ে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা।

দেশে বই পড়ার আন্দোলনের অন্যতম পথিকৃৎ আবদুল্লাহ আবু সায়ীদ কয়েক দশক ধরে ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে ধারণ করে জ্ঞান, মানবিকতা ও সংস্কৃতিনির্ভর সমাজ গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্র শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে। বই পড়া কর্মসূচির মাধ্যমে দেশের লাখো শিক্ষার্থীর মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে প্রতিষ্ঠানটি আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আবদুল্লাহ আবু সায়ীদ এর ৮৭তম জন্মদিনে পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ১৯৪০ সালের ২৫ জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আবু সায়ীদ। তাঁর পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে। বাবা আজীমউদ্দিন আহমদ ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক এবং মা করিমুন্নেসা। বাবার আদর্শ ও শিক্ষাদর্শন থেকেই শিক্ষকতা ও মানুষ গড়ার প্রতি তাঁর গভীর অনুরাগের সূচনা।

১৯৬১ সালে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ শিক্ষকতা জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে ঢাকা কলেজে। একজন শিক্ষক হিসেবে যেমন তিনি অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি একজন সংগঠক হিসেবেও রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র, যা আজ দেশের অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ষাটের দশকের নতুন সাহিত্য আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিক থেকেই জনপ্রিয় উপস্থাপক হিসেবে সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করেন। পাশাপাশি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, নাটক, অনুবাদ, জীবনীসহ নানা বিষয়ে তাঁর প্রকাশিত বই রয়েছে।

আবদুল্লাহ আবু সায়ীদ এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ শিক্ষা ও সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক নানা আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সমাজ গঠনের বিভিন্ন উদ্যোগে তাঁর নেতৃত্ব বরাবরই প্রশংসিত হয়েছে।

দেশ ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, জাতীয় টেলিভিশন পুরস্কার, বাংলাদেশ বুক ক্লাব পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

Tags: অধ্যাপকঅধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদআবদুল্লাহ আবু সায়ীদআলোকিত মানুষ চাইচ্যানেল আইফরিদুর রেজা সাগরবিশ্ব সাহিত্য কেন্দ্র
Previous Post

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

Next Post

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Next Post
সিরাজগঞ্জে স্পেলিং স্টার ২০২৬ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশে করোচ আন্দোলনে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT