চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারো উপকারে না লাগলেও যেন কখনই অপকারে না আসি: নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 12, জুলাই 2023
in বিনোদন
A A
নিশো এর উপস্থাপনায় অনুষ্ঠান, দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বড় পর্দায় পা রেখেই বাজিমাত করেছেন অভিনেতা আফনার নিশো। ‘সুড়ঙ্গ’ দিয়ে তার বড় পর্দায় অভিষেক হল। তার নিজ বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। সেখানে সিনেমা হল না থাকায় এলাকাবাসী ঈদের দিন থেকে অস্থায়ী হল তৈরি করে টিকিটের বিনিময়ে ‘সুড়ঙ্গ’ দেখাচ্ছে!

এমন উদ্যোগ প্রশংসা পাচ্ছে সিনে অঙ্গনেও। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যার পর আয়োজকদের আমন্ত্রণে ভূঞাপুরে যান নিশো। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘সুড়ঙ্গ’ ছবির পরিচালক রায়হান রাফী ও নায়িকা তমা মির্জা।

ভূঞাপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নিশোকে সংবর্ধনা দেয়া হয়। এসময় দূর দূরান্ত থেকে হাজার হাজার নিশো ভক্তদের দেখা যায়। অনুষ্ঠানে সবার উদ্দেশে কথা বলেন নিশো, রাফী ও তমা। শুধু সিনেমা নিয়েই নয়, কথা বলার এক পর্যায়ে নিশো স্মৃতিকাতর হয়ে উঠেন তার প্রয়াত বাবাকে নিয়ে।

নিশো বলেন,“দীর্ঘদিন ধরে অভিনয় জগতে কাজ করছি। নাটক করেছি। কিন্তু এই প্রথমবার আমি সিনেমায় অভিনয় করলাম। সারা দেশের মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন। এখানে আমার বাড়ি। আমার বাবার ভিটা এখানে। এই অঞ্চলের মানুষের কথা যদি বলি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন- তার জন্য আমি কৃতজ্ঞ।”

অস্থায়ী হল বানিয়ে সিনেমা দেখানোর আয়োজন করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে নিশো বলেন,“এরকম ঘটনা আমি কখনও শুনিই নাই যে, এলাকাবাসী মিলে অস্থায়ী একটা হল বানিয়ে সিনেমা চালাচ্ছে! এটা বোধহয় ভূঞাপুরের মানুষের দ্বারাই সম্ভব। সবাই মিলে যে অস্থায়ী সিনেমা হল বানিয়ে আমার সিনেমা দেখছেন, এটা আমাকে দায়িত্ববোধের জায়গায় আরও দৃঢ় করে। একই সঙ্গে আপনাদের এমন ভালোবাসা আমাকে প্রশ্নবৃদ্ধ করে, ভাবায় যে- আমার এলাকাবাসী তো আমার জন্য অনেক কিছু করে বা করছে; আমি কি আমার এলাকার মানুষের জন্য সেরকম কিছু করতে পারছি!নাকি দূরে দূরেই বসে আছি!”

নিশো বলেন,“এখানে অনেকেই একটা দাবি করেছেন যে, আমি যেন মাঝে মাঝে ভূঞাপুর আসি। প্রতি মাসে না হোক, দুই মাসে না হোক- অন্তত ঈদে যেন এলাকাবাসীর সাথে দেখা করতে আসি। এখন থেকে সেটা হবে।”

তবে প্রয়াত বাবার কবরে প্রায়শই একা একা আসেন জানিয়ে নিশো বলেন,“আমার বাবার কবর এখানে। আমি কিন্তু মাঝমধ্যেই এলাকায় আসি। গভীর রাতে একা গাড়ি চালিয়ে বাবার কবরের পাশে আসি। কবর জিয়ারত করে একাই চলে যাই। আমি চাই না অনেকে জানুক। এটা আমার আর আমার বাবার অনুভূতি।”

বাবার প্রসঙ্গ উঠতেই এসময় নিশোকে বলতে শোনা যায়, “আমার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র কারণে এলাকায় সবার সামনে আসছি। এই দিনেও বাবাকে খুব বেশী মনে পড়ছে। আজকে আমি বড় পর্দায় কাজ করছি। আমার বাবা থাকলে কতো যে খুশী হতো! আমার বাবাকে আমি দুই সময়ে ঠিকঠাক বুঝতে পেরেছিলাম, এক- আমি যখন নিজে বাবা হইছি। দুই- যখন আমার বাবা চলে গেছেন! আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের বলি- বাবা-মায়ের প্রতি যে দায়িত্ব সেটা ঠিকভাবে পালন করবেন। তাদেরকে সব সময় বুকের ভেতরে রেখে দিবেন। তাদের কখনও হারতে দিবেন না। তাদের কখনও কষ্ট দিবেন না।”

নিশোর জন্মস্থান ভূঞাপুরে একসময় দুটি সিনেমা হল ছিলো। কিন্তু কালের বিবর্তনে এখন একটিও অবশিষ্ট নাই। তাই এলাকাবাসী এসময় সিনেমা হলের জন্য নিশোর কাছে অনুরোধ করলে সবার উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু সিনেমার মানুষ হয়েই গেছি, অদূর ভবিষ্যতে আমার এলাকা ভূঞাপুরে সিনেমা হল বানানো আমার দায়িত্বের মধ্যেও বর্তায়। সিনেমা হল আমরা বানিয়ে ছাড়বো।’

এসময় টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের উদ্দেশে নিশো বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কারো উপকারে না লাগলেও যেন কখনই অপকারে না আসি। আমার বাবার ভিটা এবং আপনাদের মানসম্মান যেন বজায় রাখতে পারি।’

Tags: অভিনয়এলাকাবাসীটাঙ্গাইলতমানিশোভূঞাপুররায়হান রাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
Previous Post

হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

১০ বছরে স্বামীকে ৭ বার জেলে পাঠিয়েছেন স্ত্রী!

Next Post
হাতকড়া পরানো অপরাধীর পেছনের দিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছরে স্বামীকে ৭ বার জেলে পাঠিয়েছেন স্ত্রী!

পৌরসভা জন্ম নিবন্ধন কেন্দ্রের বহির্দৃশ্য, গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিল বকেয়া থাকায় পৌরসভার জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT