চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিল বকেয়া থাকায় পৌরসভার জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ

এস কে রাসেল by এস কে রাসেল
3:58 অপরাহ্ন 12, জুলাই 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
পৌরসভা জন্ম নিবন্ধন কেন্দ্রের বহির্দৃশ্য, গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম নিবন্ধন ও সংশোধন ফি বাবদ প্রায় ৭ লাখ টাকার বিল বকেয়া থাকায় কিশোরগঞ্জ পৌরসভার জন্ম নিবন্ধন সংশোধন সার্ভার এক মাস ধরে বন্ধ করে রয়েছে। সার্ভার বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

কিশোরগঞ্জ স্থানীয় সরকার অতিদপ্তরের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ হাবিবুর রহমান টাকা বকেয়া থাকার বিষয়টি নিশ্চিত করলেও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া তা অস্বীকার করেছেন। মেয়র জানান, সার্ভারে সমস্যা থাকার কারণে তা বন্ধ রয়েছে। দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে।

খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জ পৌরসভাটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। ২ মাস ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জন্ম নিবন্ধন ও সংশোধন ফি জমা নেয়া হচ্ছে। তবে এর আগের নিবন্ধন ও সংশোধনের ফি পৌর কর্তৃপক্ষের কাছেই জমা হতো। সেই ফি এর প্রায় ৭ লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে। গত ৩ জুন পৌরসভার জন্ম নিবন্ধন ও সংশোধনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মদিনা আক্তার হজ্বে গেলে আইডিটি পরিবর্তন করতে গিয়ে আগের বকেয়ার বিষয়টি সামনে আসে। এর পর ১১ জুন থেকে জন্ম নিবন্ধন ও সংশোধন সার্ভার বন্ধ রয়েছে। ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে জনগণকে। অনেকেই নাম ও জন্মতারিখ সংশোধন এবং শিক্ষার্থীদের বাংলা থেকে ইংরেজি জন্ম নিবন্ধনসহ বিভিন্ন জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জন্ম নিবন্ধন ও সংশোধন কার্যাক্রম করেন পৌরসভার কম্পিউটার অপারেটর জান্নাতুল লোভা। তিনি জানান, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি নতুন নিবন্ধন ও সংশোধনের আবেদ আসে। ১১ জুন থেকে ৪০০ সংশোধন ও নতুন আবেদন জমা হয়ে রয়েছে।

সেবা নিতে এসে অনেকের মতো ফিরে যেতে হয়েছে পৌরশহরের নগুয়া এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এম এ আজিজকে। তিনি বলেন, গত ২১ জুন আমার মেয়ের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে বিল পরিশোধ করি। পৌরসভার জন্ম নিবন্ধন ও সংশোধন সার্ভার বন্ধ থাকায় এখনও জন্ম নিবন্ধন করতে পারিনি।

পৌরসভার গাইটাল এলাকার ১ ওয়ার্ডের বাসিন্দা শাহানা আক্তার তার ছোট ভাই জাহিদুল ইসলাম তাকরিমের জন্ম নিবন্ধনে মায়ের নাম পরিবর্তন করতে এসেও সার্ভার বন্ধ দেখায় ঘুরে গেছেন। জরুরি ভিত্তিতে সংশোধন করতে হবে। কিন্তু সার্ভার বন্ধ থাকায় তিনি তা করতে পারছেন না।

বকেয়া টাকার বিষয়টি অস্বীকার করে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া বলেন, আমাদের কোনো বকেয়া নেই। জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়নি। তবে সার্ভারের সমস্যার কারণে তা বন্ধ রয়েছে। জন্ম নিবন্ধন ও সংশোধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মদিনা আক্তার হজে রয়েছে তাই কার্যক্রমে সমস্যা হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় সরকার অতিদপ্তরের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, কিশোরগঞ্জ পৌরসভার প্রায় ৭ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া বিল পৌরসভাকেই পরিশোধ করতে হবে। বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত নতুন আইডি তৈরি করা যাচ্ছে না। যে কর্মকর্তা হজ্বে গিয়েছেন তিনি আসলেই পুনরায় তার আইডি থেকে কার্যক্রম চালানো যাবে বলেও জানান তিনি।

 

Tags: কিশোরগঞ্জজন্ম নিবন্ধন
Previous Post

১০ বছরে স্বামীকে ৭ বার জেলে পাঠিয়েছেন স্ত্রী!

Next Post

ধেয়ে আসছে ধ্বংসাত্মক সৌরঝড়, বন্ধ হতে পারে ইন্টারনেট

Next Post
প্রচণ্ড সৌরঝড়ের সূর্য্য, মহাকাশে সূর্য্য থেকে বিস্ফোরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধেয়ে আসছে ধ্বংসাত্মক সৌরঝড়, বন্ধ হতে পারে ইন্টারনেট

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ১৯৭৭ সালের হত্যার শিকার ব্যক্তির ছবি ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে 'মায়ের কান্না' ও 'আর্তনাদ' এর মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT