চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচন করলে মাহিকে স্বতন্ত্র প্রার্থী হতে হতো না: নিপুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in বিনোদন
A A
নিপুনের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে তুমুল প্রচারণা চালাতেও দেখা গেছে তাকে। রাজশাহী অঞ্চলের গোদাগাড়ী ও তানোরের মানুষও মাহিকে সমর্থন দিচ্ছেন। নির্বাচনে জয় নিয়ে মাহিও বেশ আশাবাদী।

তবে নিজে নায়িকা হলেও মাহির প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি ঢাকাই সিনেমার কোনো পরিচিত মুখকে! এমনকি শিল্পী সমিতির একাধিক সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঢাকা ১০ আসনে ফেরদৌসের প্রচারণায় থাকলেও মাহির সাথে ছিলেন না!

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে। এফডিসিতে শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন করলে তাকে (মাহি) স্বতন্ত্র প্রার্থী হতে হতো না। তার মানে এই নয় যে শিল্পী সমিতির নির্বাচন করলে নৌকা প্রতীক পাওয়া যেত!

চিত্রনায়িকা নিপুন আরও বলেন, শিল্পী সমিতির নির্বাচন অনেক বড় তা নয়। তবে শিল্পী সমিতির নির্বাচনেও তফশিল ঘোষণা হয়, নির্বাচন কমিশন, আপিল বিভাগ সবই থাকে। এত বড় জায়গায় যাওয়ার আগে শিল্পী সমিতির নির্বাচন করে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে। তাহলে তার জন্য জাতীয় নির্বাচনের পথটা হয়তো আর একটু সহজ হতো।

শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে নিপুন। ছবি: নাহিয়ান ইমন

তবে মাহির জন্য সব সময় শুভ কামনা জানিয়েছেন নিপুন। তিনি বলেন, মাহির স্বামী সব সময় তার সাথে আছে। এটাও জেনেছি তার স্বামী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। সব সময় মাহির সাথে তার স্বামীকে দেখে আমার খুব ভালো লাগে। তার ট্রাক মার্কার শুভকামনা।

এদিকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে ১৭ দফা উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেন বাংলাদেশের রুপালি পর্দার এই নায়িকা। যেখানে তিনি নির্বাচিত হলে কী ধরনের উন্নয়নমূলক কাজ করবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

ঢাকা/এনই/এমটিএল

Tags: এফডিসিদ্বাদশ জাতীয় সংসদ নিবাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননিপুননির্বাচনমাহিমাহিয়া মাহিলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

দুদিনে ম্যাচ শেষ হওয়ায় চটেছেন স্টেইন

Next Post

আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থীসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থীসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব

অর্জুন ও মালাইকার প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস আগেই ভেঙে গেছে অর্জুন-মালাইকার প্রেম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT