চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থীসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in - সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে আদালতে তলব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর তাদেরকে সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার ৫ জানুয়ারি সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ সাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের তলব করা হয়।

চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমসহ উপস্থিত অন্যান্য শিক্ষকগণকে ব্যবহার করে গত ৩ জানুয়ারি নির্বাচনী কর্মসূচী বা কর্মকাণ্ড পরিচালনা করে।

এতে বলা হয়, তাদের এই নির্বাচনী প্রচার কার্য ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়। যার দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৪(১) নং এবং ১৪(২) নং বিধি লঙ্ঘিত হয়েছে।

এমতাবস্থায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ প্রেরণ করা হবে না এই মর্মে আগামী শনিবার ৬ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য অনুরোধ করে।

এছাড়াও উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে লিখিত ব্যাখার সাথে উক্ত নির্বাচনী প্রচার কার্য বা নির্বাচনী কর্মসূচীতে উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষকদের নামের একটি তালিকা সরবরাহের জন্যও বলা হয়।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসিরাজগঞ্জ-৬
Previous Post

শিল্পী সমিতির নির্বাচন করলে মাহিকে স্বতন্ত্র প্রার্থী হতে হতো না: নিপুন

Next Post

দুই মাস আগেই ভেঙে গেছে অর্জুন-মালাইকার প্রেম?

Next Post
অর্জুন ও মালাইকার প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস আগেই ভেঙে গেছে অর্জুন-মালাইকার প্রেম?

নির্বাচনী প্রার্থীদের ছবি, যারা বিভিন্ন আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকারা কে কোন আসনের ভোটার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT