চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নিপাহ ভাইরাস সংক্রমণ বাড়ছে, বিশ্বকাপ আয়োজনে শঙ্কা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে গড়াতে চলেছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসরের দিন কয়েক বাকি থাকতে দেশটিতে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। তাতে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে নতুন একটি স্ট্রেনের নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। একজন চিকিৎসক ও দুই নার্সসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতির অবনতি হলে বিশ্বকাপ আয়োজন ব্যাহত হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিপাহ ভাইরাস শনাক্তা হওয়ার পর থেকে এশিয়ার অনেক দেশে ভারত-ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। অবস্থা বেগতিক হলে ফিরে আসতে পারে কোয়ারেন্টিনের যুগ।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। ফলে ভারতে কোভিড-১৯ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাদুড় থেকে ছড়ানো নিপাহ ভাইরাসকে অত্যন্ত প্রাণঘাতী বলে বিবেচনা করা হয়। এ ভাইরাসে মৃত্যুহার অনেক ক্ষেত্রে উচ্চ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

কার্যকর ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় ভাইরাসটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে। নিপাহ ভাইরাস যদি ভারতে মহামারীর রূপ নেয়, সে ক্ষেত্রে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিপাহ ভাইরাসভারতলিড স্পোর্টস
Previous Post

চোখের সামনে সিরিয়াল কিলার, তবু রহস্য অটুট!

Next Post

একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান

Next Post
ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান

‘জ্ঞানী গণি ৩’ আসছে, জীবনের সঙ্গে এবার ফারিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT