চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে আখ্যায়িত করছে। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময়ে ওই দলের দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। “যদি বিএনপি দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা কেন তখন পদত্যাগ করেননি?”- এ প্রশ্নও তোলেন তিনি। তারেক রহমান দাবি করেন, ওই দলের কোনো রাজনৈতিক জনভিত্তি নেই, তাই তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং বেকার সমস্যা সমাধান করা সম্ভব হবে। তিনি বলেন, দেশের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা সমাধানের ক্ষমতা শুধু বিএনপিরই আছে। এজন্য দেশের ভবিষ্যতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াই একমাত্র বিকল্প।

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভা

তারেক রহমান আরও অভিযোগ করেন, একটি দল দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠীকে উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আই-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে সাধারণ জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

বক্তব্যের আগে বিকেল চারটার পর ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভা শুরু হয়। জেলার বাইরের নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীরা জানান, চেয়ারম্যানকে কাছ থেকে দেখার জন্য আগেভাগেই জনসভাস্থলে উপস্থিত হন।

এর আগে সকাল ১১:০৫ মিনিটে তারেক রহমান গুলশান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় জনতার মঝে তারেক রহমান।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমন এলাকায় উৎসবের মতো উদ্দীপনা তৈরি করেছে। জনসভায় তিনি ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর বিভাগের ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেবেন।

সফর শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি সমাবেশে অংশ নেবেন-রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায়।

Tags: কর্মসংস্থানজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানধানের শীষনির্বাচনী জনসভাফ্যামিলি কার্ডবিএনপিভোটময়মনসিংহ
Previous Post

ভারতে নিপাহ ভাইরাস সংক্রমণ বাড়ছে, বিশ্বকাপ আয়োজনে শঙ্কা?

Next Post

‘জ্ঞানী গণি ৩’ আসছে, জীবনের সঙ্গে এবার ফারিয়া

Next Post

‘জ্ঞানী গণি ৩’ আসছে, জীবনের সঙ্গে এবার ফারিয়া

এশীয় দুই শক্তির উত্থান ও বাংলাদেশের দক্ষ জনশক্তির চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT