চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
9:17 পূর্বাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর পরশুরাম সীমান্তের নিজকালিকাপুর দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

পরে তাকে স্থানীয় পরশুরাম থানায় হস্তান্তর করে ফেনী বিজিবি।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, স্থানীয় ‘রফিক’ নামে এক ব্যক্তির বাড়িতে ওই নাইজেরিয়ান নাগরিক অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৯ বছর বয়সি নাইজেরীয় নাগরিক অস্টিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি গত মার্চে বাংলাদেশে আসেন। পরবর্তীতে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে গমনের উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকায় যান।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।

আটক নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় পরশুরাম থানায় হস্তান্তর করা রয়েছে।

Tags: ফেনী সীমান্ত
Previous Post

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

Next Post

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যদের দলবদ্ধ ছবি, ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

পাকিস্তানের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT