চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

পোর্ট অব স্পেন টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 04, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাস্টিন গ্রিভস ও রোস্টন চেজের ব্যাটে ভর করে পোর্ট অব স্পেন টেস্টের প্রথমদিনটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় দিন কেবল ১০৫ রান যোগ করেই থামতে হয়েছে ক্যারিবীয়দের। সাড়ে তিনশোর কাছাকাছি রান সামনে রেখে ব্যাটে নেমে নির্ভার পাকিস্তান। আব্দুল্লাহ শফিকের অপরাজিত সেঞ্চুরি ও বাবর আজমের ৮৬ রানে অপরাজিত ইনিংসে দ্বিতীয় দিনে চালকের আসনে সফরকারীরা।

কুইন্স পার্ক ওভালে টসে জিতে আগে ব্যাটে নামে উইন্ডিজ। প্রথম ইনিংসে ১০৫.৪ ওভার ব্যাট করে ৩৪৪ রানে থামে তারা। জবাবে নেমে ৬৬ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৬৬ রান তুলেছে তারা। ৭৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ১০৭ রান করা আব্দুল্লাহ ও ৮৬ রানে বাবর আজম।

৭৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল উইন্ডিজ। জাস্টিন গ্রিভস ৬৪ রানে এবং চেজ ৩৬ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দিনের নবম ওভারে গ্রিভস-চেজ জুটি ভাঙেন আলি উসমান। দলীয় ২৬৯ রানে গ্রিভস ফেরেন ৭৩ রান করে।

৩০৪ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। চেজকে ফেরান উবায়েদ শাহ। ৭০ রান করেন উইন্ডিজ অধিনায়ক। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি ক্যারিবীয়রা। ৪০ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা।

ব্যাটারদের মধ্যে প্রথম ৪৬ রানে আউট হন ব্রেন্ডন কিং। শাই হোপ ২৯, আমির জাঙ্গো ২৬ রান করেন।

প্রথম ইনিংসে পাকিস্তান বোলারদের মধ্যে সাজিদ খান ৪ উইকেট নেন। মোহাম্মদ আলি, উবায়েদ শাহ ও আলি উসমান নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৪ রানে ফিরে যান ওপেনার ইমাম-উল-হক। ৯৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফকারী দল। আজান আওয়াইস ৭১ বলে ৫৫ রানে ফিরে যান।

পরে তৃতীয় উইকেটে বাবর ও আব্দুল্লাহ ১৬৮ রানের অপরাজিত জুটিতে দিনের খেলা শেষ করেন। ১০ চার ও ২ ছক্কায় ১৮৫ বলে ১০৭ রানে আব্দুল্লাহ এবং ১০ চার ও ১ ছক্কায় ১২৬ বলে ৮৬ রানে বাবর অপরাজিত আছেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন জোমেল ওয়ারিকান ও শামার জোসেফ।

Tags: ওয়েস্ট ইন্ডিজপাকিস্তানপোর্ট অব স্পেন টেস্টবাবরলিড স্পোর্টস
Previous Post

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

Next Post

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চুক্তি স্বাক্ষর, অগ্রাধিকার পাবে দেশের যেসব পণ্য

Next Post
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চুক্তি স্বাক্ষর, অগ্রাধিকার পাবে দেশের পণ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চুক্তি স্বাক্ষর, অগ্রাধিকার পাবে দেশের যেসব পণ্য

বাংলাদেশ সংবিধান বইটি সংবিধান সংশোধন কমিটির জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT