চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে অল্প দামেই বিক্রি করবে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার পিএসজির অনুশীলনে অংশগ্রহণ করছেন, ট্রেনিং সেশনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যয় সংকোচন নীতি অবলম্বনের জন্য ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে মাত্র ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে চায় পিএসজি। ইউরোপীয় দলবদল বিষয়ক সংবাদ মাধ্যম ফিচাহেস এ তথ্য জানিয়েছে।

যদিও গত বছরের মাঝামাঝিতে নেইমারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিল পিএসজি। তখন জানা গিয়েছিল, প্রতি সপ্তাহে ৩০ বর্ষী স্ট্রাইকার ৬,০৬,০০০ পাউন্ড উপার্জন করবেন।

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে পাড়ি দেন নেইমার। তাকে দলে রাখার খরচ ফ্রেঞ্চ ক্লাবটি আর বহন করতে ইচ্ছুক নয়।

পুরো ক্যারিয়ারজুড়ে ইনজুরির সঙ্গে লড়ে যাওয়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেঞ্চ ক্লাবটির অবিচ্ছেদ্য অংশই হয়ে থেকেছেন। ১৬৫ ম্যাচে ১১৫ গোল করার পাশাপাশি তার রয়েছে ৭৩টি অ্যাসিস্ট।

পিএসজির হয়ে লিগ ওয়ান জিতেছেন চারবার। একইসঙ্গে দুবার জিতেছেন ফ্রেঞ্চ লিগ কাপ। ২০২০ সালে ফ্রেঞ্চ জায়ান্টদের প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলায় রেখেছিলেন ভূমিকা।

মাউরিসিও পচেত্তিনোকে দায়িত্ব থেকে সরিয়ে ক্রিস্তোফ গালতিয়েরকে কোচ হিসেবে নিয়োগ দেয় পিএসজি। তার অধীনে নেইমার সেরা ফর্মটা দেখাতে সক্ষম হন। ২১ ম্যাচে ১৩ অ্যাসিস্টসহ রয়েছে ১৫ গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ক্লাব ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের যেকোনো একটিতে নেইমার যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় আগেও ইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘প্রিমিয়ার লিগে খেলাটা আমাকে রোমাঞ্চিত করে।’

২০১৭ সালে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন ‘দলগুলোর খেলা ধরনটা আমি পছন্দ করি। কে জানে, কোনো একদিন আমি খেলব। আমি সেখানে খেলতে চাই।’

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচেলসিনিউক্যাসল ইউনাইটেডনেইমারপিএসজিম্যানচেস্টার সিটিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

পদ্মা সেতু চালু হওয়ায় শরীয়তপুরে সবজি ও ফলের সোনালী অগ্রযাত্রা

Next Post

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: খন্দকার মোশাররফ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে: খন্দকার মোশাররফ

দুটি ছবি, একে একে আধুনিক নারী ও পুরোনো সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও সালমানকে নিয়ে প্রাক্তন প্রেমিকার বিস্ফোরক তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT