চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেইমার এখনও আমাদের সেরা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 20, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল খেলোয়াড়রা উল্লাসে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে গতবছরের বেশিরভাগ সময় সাইডবেঞ্চে কাটাতে হয়েছে নেইমারকে। পরে মাঠে ফিরলেও পুরনো জৌলুস ফিরে পেতে বেশ কাঠখড় পোহাতে হচ্ছে তাকে। নেইমারের দুঃসময়ে আবার দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় অবদান রেখেছেন ২১ বর্ষী তারকা।

নেইমারের জৌলুসহীনতা ও ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম, আসছে বিশ্বকাপ ঘিরে নতুন প্রশ্নের সৃষ্টি করছে। কাতারে ব্রাজিলের কাণ্ডারি তাহলে কে হবেন? জবাব দিয়েছেন সেলেসাওদের কোচ টিটে। তার মতে, নেইমার এখনও ব্রাজিলের সেরা তারকা। পিএসজি তারকার সাথে দলের তরুণ খেলোয়াড়দের বোঝাপড়াটাও বেশ ভালোই বলছেন তিনি।

‘নেইমার নেইমারই। ও এখনও আমাদের সবচেয়ে বড় তারকা। শুধু পার্থক্য হল আশেপাশের নক্ষত্রের আভা এখন তাকে ঘিরে রেখেছে। তবুও সে জ্বলছে। নেইমারের একটা বিশেষ গুণ হল, ও জুনিয়রদের বুঝতে পারে। এই ছেলেদের বেড়ে ওঠা সম্পর্কে জানে। ওদের পরবর্তী স্তরে যেতে উৎসাহ দেয়। সময় এবং অভিজ্ঞতা ওকে এটা শিখিয়েছে।’

গত অক্টোবরে নেইমার জানিয়েছিলেন, তিনি ক্লান্ত এবং এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। সেই বক্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন ৬১ বর্ষী টিটে।

‘আপনাকে ওই সময়টার দিকে নজর দিতে হবে। তখন পিএসজি কেবল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরেছে এবং ব্রাজিল কোপার ফাইনালে হারল।’

‘ওই সময় যদি আমি গণমাধ্যমের সাথে কথা বলতাম, আমার বক্তব্যেও হতাশাই দেখা যেত। আমরা নেইমারসহ সব খেলোয়াড়ের সাথেই শারীরিক, কৌশলগত এবং মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলি। নেইমারের শ্রেষ্ঠত্বের কারণে তার কাছ থেকে সবসময়ই বড় প্রত্যাশা থাকবে। কিন্তু এখন আরও প্রতিভা রয়েছে দলে। নেইমার ছাড়াও আমাদের এখন ভিনিসিয়াস, রাফিনহা, থিয়েগো, পাকেতা, কাসেমিরো, ফ্যাবিনহোর মতো তারকা খেলোয়াড় রয়েছে।’

Tags: কাতার বিশ্বকাপ ২০২২টিটেনেইমারব্রাজিলভিনিসিয়াস
Previous Post

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, আড়াইশ’ গ্রাম প্লাবিত

Next Post

বন্যা পরিস্থিতি: অন্য অঞ্চলেও নজর দিন

Next Post
বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও রাস্তা, মানুষ নৌকায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি: অন্য অঞ্চলেও নজর দিন

ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, পতাকা হাতে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT