চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 20, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, পতাকা হাতে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপের বাছাই পেরিয়ে সম্প্রতি মূলপর্বের টিকিট কেটেছে ভারত। কিন্তু আদৌ তারা এশিয়ান কাপ খেলতে পারবে কিনা, সেটা নিয়েই জেগেছে শঙ্কা। ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ওঠায় ফিফা থেকে নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে দেশটি।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। ফিফার আইন অনুযায়ী যা স্পষ্টভাবে হস্তক্ষেপ।

প্রকৃতপক্ষে ভারতের ফুটবলে কী ঘটছে, তা দেখতে ফিফা এবং এএফসি কর্মকর্তাদের চার সদস্যের কমিটি দেশটি সফর করেছে। সফর ও বৈঠকের ভিত্তিতে ফুটবলে ভারতকে নিষেধাজ্ঞা দেয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

এআইএফএফ পরিচালনার দায়িত্বে থাকা তিন প্রশাসকের একজন এবং ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডা. এসওয়াই কুরাইশি বলেছেন, আমি মনে করি না যে ফেডারেশনের এই উন্নয়ন পরিকল্পনা-পরিস্থিতিতে ফিফার আপত্তি থাকবে।

‘ফুটবলে নির্বাচন দীর্ঘসময় ঝুলে ছিল। আগের মেয়াদের প্রশাসকরা মেয়াদ শেষের পরও দায়িত্বে থেকে গেছেন। তখন নির্বাচন আয়োজনের দরকার ছিল। এখানে ফিফার নিয়ম না মানার মতো কিছু হয়েছে বলে মনে হয় না। আশা করি ফিফা সবদিক বুঝবে এবং সহযোগিতা করবে। আমরা তাদের সহযোগিতা করব। কারণ আমরা আদালতের দেয়া কাজটি শেষের চেষ্টা করব।’

সিওএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ফিফার আইনের পাশাপাশি জাতীয় ক্রীড়া আইনের ভিত্তিতে এআইএফএফ’র গঠনতন্ত্র চূড়ান্ত করার প্রক্রিয়াটি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ হওয়া উচিৎ। তারপর নির্বাচনী প্রক্রিয়া রয়েছে। কুরাইশির মতে, নির্বাচনের পুরো প্রক্রিয়া এবং ফলাফল সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়া উচিৎ।

গত মার্চে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় ২০২২-২৩ মৌসুমে এআইএফএফ’র জন্য যে অর্থ বরাদ্দ দিয়েছে, তা ২০১৯-২০ মৌসুমের বরাদ্দের চেয়ে ৮৫ শতাংশ কম! জাতীয় দলের খারাপ পারফরম্যান্সের কারণে এমন করা হয়েছে। বয়সভিত্তিক দলগুলোর প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়া এবং মেয়েদের ফুটবল নিয়ে উদ্বেগের কারণেও ক্রীড়া মন্ত্রণালয় বরাদ্দ কমিয়ে দিয়েছে।

Tags: এআইএফএফএএফসিফিফাভারতলিড স্পোর্টসসিওএ
Previous Post

বন্যা পরিস্থিতি: অন্য অঞ্চলেও নজর দিন

Next Post

কন্নড় অভিনেতাকে খুন, দুজন গ্রেপ্তার

Next Post
একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে, পিঙ্ক শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্নড় অভিনেতাকে খুন, দুজন গ্রেপ্তার

শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, বাগানে বসে, গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি বন্যার্তদের পাশে নেই, আছে অপরাজনীতিতে: শেখ পরশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT