চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি লিগে যাওয়ার কারণ জানালেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 17, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার সৌদি লিগে যোগ দেওয়ার কারণ জানাচ্ছেন, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুবছরের জন্য সৌদি আরবের ক্লাব আল হিলালে গেছেন নেইমার। ইউরোপের জৌলুস ছেড়ে মধ্যপ্রাচ্যে ক্লাব ক্যারিয়ার গড়াকে অনেকেই তার প্রতিভার অপচয় হিসেবে দেখছেন। ব্রাজিলিয়ান তারকা অবশ্য সৌদি লিগে খেলতে যাওয়ার কারণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন।

চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে আল ফেইহার বিপক্ষে নেইমারকে দেখা যেতে পারে নতুন জার্সিতে। ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় আল হিলালের ঘরের মাঠ কিং ফাহাদ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। তার আগে সৌদিযাত্রা নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার।

সৌদি প্রো লিগ খুবই প্রতিযোগিতামূলক পর্যায়ে গেছে বলে দাবি করেছেন ৩১ বর্ষী নেইমার। গত ডিসেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো লিগটিতে চলে যাওয়ার পর তাকে অনেকে পাগল বলেছিল। প্রো লিগের উন্নতির জন্য সিআর সেভেনের সেই পদক্ষেপের প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়।

‘বিশ্বাস করি ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই এসব শুরু হয়েছে এবং সবাই তাকে পাগল এবং আরও অনেককিছু বলে ডেকেছে। লিগের আরও উন্নতি হচ্ছে, সেটা এখন দেখতে পাচ্ছেন।’

‘লিগ ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশেষ করে গ্রীষ্মকালীন ট্রান্সফারে চুক্তিগুলোর পর। বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ। এ কারণেই এই লিগে যোগ দিয়েছি। চ্যালেঞ্জ আমাকে অনুপ্রাণিত করে। লিগকে আরও এগিয়ে নেয়ার জন্য সাহায্য করতে এখানে এসেছি।’

‘ক্লাব এবং আমার সতীর্থদের সঙ্গে মিলে, সকলের উদ্দেশ্যের পেছনে ছুটে একটি নতুন গল্প লিখতে উন্মুখ হয়ে আছি। আরও বেশিসংখ্যক শিরোপা জেতা এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার ব্যাপারে আমি খুব রোমাঞ্চিত।’

ইউরোপীয় ক্লাবগুলোর শীর্ষস্থানীয় খেলোয়াড় এবং কোচদের আনতে প্রো লিগ ৬০০ মিলিয়নেরও বেশি ইউরো বিনিয়োগ করেছে। লিভারপুল থেকে জর্ডান হেন্ডারসন ও ম্যানচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজকে সৌদিতে আনতে সক্ষম হয়েছে। করিম বেনজেমা, রবের্তো ফিরমিনোসহ অন্য তারকাদের উপস্থিতি সৌদি লিগকে উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক করে তুলবে, নেইমারের বিশ্বাস।

‘অন্য দলের সেরা মানের খেলোয়াড়দের সঙ্গে দেখাটা আপনাকে রোমাঞ্চিত করবে, আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। যখন রোনালদো, বেনজেমা, ফিরমিনোর মুখোমুখি হবেন, তখন উত্তেজনা আরও বৃদ্ধি পায়। আমি এই লিগে যোগ দিতে পেরে আনন্দিত। তাদের মুখোমুখি হওয়াটা দুর্দান্ত হবে।’

‘অবশ্যই ব্রাজিলের অনেক মানুষ লিগটি দেখবে। অবশ্যই সেখানে থাকব এবং আশা করি সকল ব্রাজিলিয়ান এবং লিগ অনুসরণকারীরা সবাই আল হিলালকে সমর্থন করবে। তাদের জন্য আমার বার্তাটি হল- আমি তাদের ফুটবল উপভোগ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সব শিরোপা জেতাই আমাদের লক্ষ্য।’

Tags: আল হিলালনেইমারলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

প্রশ্ন ফাঁসের গুজব আগের চেয়ে কমেছে: শিক্ষামন্ত্রী

Next Post

সরকারি চাকরিজীবীরা সর্বজনীন পেনশনের আওতাভুক্ত নয়: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের পেনশনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিজীবীরা সর্বজনীন পেনশনের আওতাভুক্ত নয়: প্রধানমন্ত্রী

অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী ক্যামিলা বেল্লা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে এসেছে ‘ডেপ ভার্সেস হার্ড’, চলছে আলোচনা-সমালোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT