সারা দেশে ৮টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো আজ। বাকী তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট থেকে। পরীক্ষা শুরুর দিন যানজটের ভোগান্তি সহ্য করেই কেন্দ্রে গেছেন শিক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের গুজব আগের চেয়ে কমেছে বলে জানান শিক্ষামন্ত্রী।







