চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউক্যাসলকে ধুয়ে দিয়ে যা বললেন ইসাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 20, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নিউক্যাসল খেলোয়াড় গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাকের দলবদল নিয়ে আলোচনা থামছেই না। ক্লাবের সাথে তার তিক্ততা বেড়ে চলেছে। প্রথমবার ইংলিশ ক্লাবটিকে নিয়ে জনসম্মুখে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ক্লাব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।’

লিভারপুল চলতি দলবদলে ইসাককে ১১০ মিলিয়ন খরচ করে নিতে আগ্রহ দেখায়। আপত্তি জানায় নিউক্যাসল। সেটি থেকে তিক্ততা বেড়েছে আরও চরমে। গত মৌসুমের শেষ ম্যাচের পর এপর্যন্ত এক মিনিটও মাঠে নামেননি তিনি।

একদিকে ইসাক থাকতে চান না, অন্যদিকে নিউক্যাসলও ছাড়তে চাচ্ছে না। নতুন মৌসুমের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে ছিলেন না ইসাক। তার আগে ক্লাবের সাথে ছিলেন না অনুশীলনেও। সতীর্থদের অনুশীলন শেষ হওয়ার পর একাই বেন্টন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন তিনি।

ইউরোপের সংবাদমাধ্যম বলছে, ‘ভিলার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত থাকায় ইসাককে গুণতে হবে জরিমানা।’

ক্লাব যদি শাস্তি হিসেবে জরিমানা করে, তাহলে ইসাককে গুণতে হবে ২ লাখ তিন হাজার পাউন্ড। যেখানে পেশাদার ফুটবলের নিয়মে স্বেচ্ছায় ম্যাচ প্রত্যাখ্যান করলে একজন ফুটবলারকে সর্বোচ্চ দুই সপ্তাহের বেতন সমপরিমাণ জরিমানা গুণতে হয়।

ইসাক লিখেছেন, ‘নিশ্চুপ থেকেছি যখন অন্যরা বলেছে। বাস্তবতা হচ্ছে আমার পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে ক্লাব প্রতিশ্রুতিবদ্ধ্ব ছিল। যে ঝামেলা তৈরি হয়েছে তার অনেককিছুই অসত্য। যখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় তখন বিশ্বাস ভেঙে যায়। এতে সম্পর্ক বজায় রাখা যায় না।’

২৫ বর্ষী ইসাকের সাথে এখনও ক্যাসলের চুক্তি আছে ২০২৮ পর্যন্ত। ম্যাগপাইদের হয়ে গত মৌসুমে ৪২ ম্যাচে তিনি করেছেন ২৭ গোল। জায়গা পান প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা প্রিমিয়ার লিগ একাদশেও।

Tags: আলেক্সান্ডার ইসাকনিউক্যাসল ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদ প্রয়োজন আছে: জামায়াতের নায়েবে আমির

Next Post

নেইমারের কান্নাকাটিতে বিরক্ত সমর্থকদের বিক্ষোভ

Next Post
নেইমার কাঁদছেন, সমর্থকদের বিরক্তি ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের কান্নাকাটিতে বিরক্ত সমর্থকদের বিক্ষোভ

রইস উদ্দিনের বাড়িতে অপু ও তার পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ শেষে দেশে ফেরা সেই রইস উদ্দিনের বাড়িতে অপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT