চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ শেষে দেশে ফেরা সেই রইস উদ্দিনের বাড়িতে অপু

গরু বিক্রি করে প্রতারণার শিকার রইস উদ্দিনকে গেল মাসে ওমরাহ হজে পাঠিয়ে ছিলেন অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 20, আগস্ট 2025
in বিনোদন
A A
রইস উদ্দিনের বাড়িতে অপু ও তার পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদুল আযহায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার ইচ্ছে ছিল, গরু বিক্রির টাকায় ওমরাহ হজ পালন করবেন। কিন্তু প্রতারকের খপ্পরে পড়ার পর রইস উদ্দিনের ওমরাহ পালনের ইচ্ছা অনিশ্চিত হয়ে পড়েছিল।

১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ টাকা জাল হওয়ার বৃদ্ধায় কান্নায় ভেঙে পড়েছিলেন। গরু বিক্রি করে জাল টাকা পাওয়ার ঘটনাটি রইস উদ্দিন কেঁদে কেঁদে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। সেই ঘটনা নজরে এসেছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের।

এরপর জনপ্রিয় এই তারকা নিজ খরচে গেল মাসে রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব পাঠান। সাত দিন আগে রইস উদ্দিন ওমরাহ পালন করে দেশে ফিরে এসেছেন। তার আমন্ত্রণে অপু বিশ্বাস মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তার গ্রামের বাড়ি নাটোরে যান।

অপু বিশ্বাস তার ফ্যান পেইজ থেকে একটি লাইভ করেন, সেখানে দেখা যায় রইস উদ্দিনের গ্রামের বাড়িতে প্রবেশ করছেন অপু। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।

মঙ্গলবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে অপু বিশ্বাস বলেন, রইস চাচার সঙ্গে আগে আমার দেখা হয়নি। উনিও আমাকে দেখেননি। তাকে কথা দিয়েছিলাম, সহি সালামতে হজ পালন শেষে দেশে ফিরলে আমি নিজে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে আসবো। আমি আমার কথা রেখেছি। উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছেন। ওনার পাঁচটি কন্যা সন্তান রয়েছে। উনি আমাকে তার আরেক কন্যা মনে করেছেন, আমিও বাবা ডেকেছি।

“তিনি (রইস উদ্দিন) যে ক‘দিন হজে ছিলেন প্রতিদিন আমার এবং আমার সন্তান (আব্রাম খান জয়)-এর দোয়া করেছেন। জয়ের জন্য কাবা শরীফের ওখান থেকে খেজুর, জায়নামাজ এবং জমজনের পানি এনেছেন। উনি চাচ্ছিলেন এগুলো আমার হাতে দেবেন। তাই করেছেন। কারো স্বপ্ন পূরণে পাশে থাকার মতো আনন্দের অনুভূতি হয় না। আমার সামর্থের মধ্যে থেকে সবসময় এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করি।” মুঠোফোনে বলছিলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম।”

রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসকে লাইভে দেখে তার অনুসারীরা অনেক খুশি হয়েছেন। কেউ লিখেছেন, অপু বিশ্বাস আপনি মহৎ কাজ করে মানবিক দিক থেকে বড় মনের পরিচয় দিয়েছেন। বেশীরভাগ মন্তব্যে অনুসারীরা অপু বিশ্বাস ও রইস উদ্দিনের জন্য দোয়া করেছেন।

অপু বিশ্বাসের সঙ্গে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন রইস উদ্দিনের পাশে ছিলেন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওনা হন রইস উদ্দিন।

 

আরো পড়ুন: প্রতারিত সেই গরু বিক্রেতাকে হজে পাঠালেন অপু

Tags: অপুঅপু বিশ্বাসঅভিনয়উমরাহ হজওমরাহ হজগরু বিক্রেতাজাল টাকানায়িকামক্কালিড বিনোদনসিনেমা
Previous Post

নেইমারের কান্নাকাটিতে বিরক্ত সমর্থকদের বিক্ষোভ

Next Post

শাহরুখের মান্নাতে ঢুকতে ডেলিভারি বয়ের ছদ্মবেশ!

Next Post
শাহরুখ খান তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, পেছনে দরজা ও জানালা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের মান্নাতে ঢুকতে ডেলিভারি বয়ের ছদ্মবেশ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুর প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, একটি পদ খালি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT