চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারে হেনরির দাপটে বোলিং, প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 অপরাহ্ন 26, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে জিততে সাউথ আফ্রিকার শেষ ওভারে লাগতো ৭ রান, হাতে ছিল ৫ উইকেট। তবে নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির তোপে সমীকরণ মেলাতে পারেনি প্রোটিয়ারা। শেষঅবধি ৩ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে কিউইবাহিনী।

শেষ ওভারে ৩ রান খরচ করে দুই উইকেট তুলে নেন হেনরি। ওভারের প্রথম বলে ডেওয়াল্ড বেভিসের বিপক্ষে ডট আদায় করে নেন কিউই পেসার। দ্বিতীয় বলে প্রোটিয়া বোলারকে ব্রেসওয়েলের ক্যাচ বানিয়ে ফেরান। তৃতীয় বলে ২ রান এবং চতুর্থ বলে ১ রান আদায় করেন কোরবিন বোশ। পঞ্চম বলে জর্জ লিন্ডেকে ফেরান হেনরি। শেষ বলে জিততে ৪ রান লাগতো প্রোটিয়াদের। তবে সেনুরান মুথুসামি কোনো রানই আদায় করতে পারেননি। ৩ রানে জিতে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

হারারেতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে জিতে কিউইদের আগে ব্যাটে পাঠায় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। জবাবে নেমে ৭ উইকেটে ১৭৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

আগে ব্যাটে নামা কিউইদের হয়ে ভালো করেছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। রাচিন ২৭ বলে ৪৭ এবং কনওয়ে ৩১ বলে ৪৭ রান করেন। ২৮ বলে ৩০ রান করেন টিম সেইফার্ট।

প্রোটিয়া পেসার লুনগি এনগিদি ২ উইকেট নেন।

রানতাড়ায় নেমে ফিফটি করেছেন লুয়ান ডি-প্রিটোরিয়াস। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। ৩১ বলে ৩৭ রান করেন রেজা হেনড্রিক্স। ১৬ বলে ৩১ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস।

কিউই পেসার ম্যাট হেনরি ২ উইকেট নেন।

জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টানা ৫ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। প্রোটিয়ারা জিতেছে দুম্যাচ, আর জিম্বাবুয়ে কোনো ম্যাচই জেতেনি।

Tags: জিম্বাবুয়েনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহেনরি
Previous Post

ভারতের কোচ হতে আবেদনই করেননি জাভি

Next Post

জোতার ভাস্কর্য তৈরি করবে লিভারপুল

Next Post
লিভারপুল ফুটবল দলের সমর্থকদের সমর্থন ও পতাকা প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোতার ভাস্কর্য তৈরি করবে লিভারপুল

ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গিল-রাহুলের প্রতিরোধে ম‍্যাচ বাঁচানোর লড়াই ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT