চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিল-রাহুলের প্রতিরোধে ম‍্যাচ বাঁচানোর লড়াই ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 অপরাহ্ন 26, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩১১ রানের লিড নিয়ে থেমেছিল ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে নেমেই প্রথম ওভারে রানের খাতা খোলার আগে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে প্রতিরোধ করেন লোকেশ রাহুল ও শুভমন গিল। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে চতুর্থদিনের খেলা শেষ করেছে ভারত। তাতে অন্তত হার এড়ানোর আশা টিকে রয়েছে সফরকারীদের।

ভারতের ৩৫৮ রানের জবাবে নেমে জো রুটের পর বেন স্টোকসের সেঞ্চুরিতে ইংলিশদের প্রথম ইনিংসে থেমেছে ৬৬৯ রানে। ৩১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬৩ ওভারে ২ উইকেটে ১৭৪ রান। এখনও ১৩৭ রানে পিছিয়ে তারা। গিল ৭৮ রানে এবং রাহুল ৮৭ রানে শেষ দিনের খেলা শুরু করবেন।

ওল্ড ট্র‌্যাফোর্ডে প্রথম সেশনের কয়েক ওভার বাকি থাকতে ইংলিশদের ইনিংস থামে। ব্যাটে নেমে প্রথম ওভারে পরপর দু’বলে ফিরে যান যশ্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। মধাহ্ন বিরতির আগে তীব্র স্নায়ুচাপের বাকি দুই ওভার কোনোমতে কাটিয়ে দেন রাহুল ও গিল। পরে ১৭৪ রানের অবচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন।

১৩৫ ওভারে ৭ উইকেটে ৫৪৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের পঞ্চম ওভারেই উইকেট হারায় তারা। ২৬ রান করে ফিরে যান লিয়াম ডাউসন। ৭৭ রানে দিন শুরু করা স্টোকস সেঞ্চুরি করেন ১৬৪ বলে। প্রায় দুবছর পর সেঞ্চুরির দেখা পেলেন ইংলিশ অধিনায়ক। সবশেষ ২০২৩ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সেঞ্চুরি অনন্য এক কীর্তি গড়েন স্টোকস। প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড এখন তার। ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে স্টোকসের আগে এই ডাবলের স্বাদ পেয়েছিলেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন।

স্টোকস আউট হন ১৯৮ বলে ১৪১ রান করে। তার আগে টেস্টে সাত হাজার রানের মাইলফলকে প্রবেশ করেন এই অলরাউন্ডার। টেস্ট তার উইকেট সংখ্যা এখন পর্যন্ত ২২৯টি। অভিজাত এই সংস্করণে সাত হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। আগের দুইজন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস।

Tags: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডগিলভারতরাহুলরুটলিড স্পোর্টসস্টোকস
Previous Post

জোতার ভাস্কর্য তৈরি করবে লিভারপুল

Next Post

‘চাষা ভূষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে’

Next Post
জনসমাগমের মধ্যে চাষা ভূষারা ও অন্যান্য বক্তারা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'চাষা ভূষারা এই সরকারের চেয়ে ভালো দেশ চালাতে পারবে'

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে জনসভায় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিস্ট রাষ্ট্রপতি দেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিলো: নাহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT