চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনকে নিয়েই বিশ্বকাপে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন। শঙ্কা ছিল ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে। পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ফিরলেন টপঅর্ডার ব্যাটার ও অধিনায়ক। চোট থেকে অনেকটা সেরে ওঠায় উইলিয়ামসনকে নিয়েই বিশ্বকাপের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ভারত বিশ্বকাপের জন্য সোমবার দেয়া ১৫ সদস্যের কিউই দলে পেস অলরাউন্ডারসহ আছেন ছয় পেসার। অধিনায়কের দায়িত্ব থাকছে চোট থেকে ফেরা উইলিয়ামসনের কাঁধে। ২০১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার জিমি নিশামকেও রাখা হয়েছে। আছেন ট্রেন্ট বোল্ট। এই দুই ক্রিকেটারই দেশটির কেন্দ্রীয় চুক্তির বাইরে।

উইলিয়ামসনকে নিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আহমেদাবাদে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উইলিয়ামসন খেলার মতো পুরোপুরি প্রস্তুত হবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। তার এখনও তিন বা চার সপ্তাহ সময় লাগতে পারে পুরোপুরি সেরে উঠতে।’

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবিশ্বকাপ দলবোল্টভারতলিড স্পোর্টস
Previous Post

কিশোর ছেলের হাতে বাবা খুন!

Next Post

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Next Post
ফ্রান্সের প্রেসিডেন্ট জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

9/11 স্মৃতির জন্য নিউ ইয়র্কের আকাশে বিমান উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইন টাওয়ারে ভয়াবহ হামলার ২২ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT