গাজীপুরে ১৫ বছর বয়সী কিশোর ছেলের হাতে তার মাদকাসক্ত পিতার খুন হওয়ার ঘটনা ঘটেছে। ৩৫ বছর বয়সী নিহতের নাম রাজিব হোসেন। তিনি গাজীপুর জেলার জাঝর এলাকার বাসিন্দা ছিলেন।
গতকাল (১০ সেপ্টেম্বর) রোববার গাজীপুর মহানগরের গাছা থানার উত্তর জাঝর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছে।
গাছা থানার ওসি মোঃ ইব্রাহিম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে নিহতের ছেলে চাপাতি দিয়ে তার পিতা রাজিবকে এলোপাতাড়িভাবে কোপায়। এতে রাজিব গুরুত্বরভাবে আহত হন।
পরে তাকে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
পুলিশ জানায়, তারা নিহতের লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।









