চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি সিরিজ জিততে এসেছিলাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবিশ্বাস্য, অভাবনীয়, অতুলনীয়- এমন সব বিশেষণ ব্যবহারও নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়কে গৌরবান্বিত করার জন্য যথেষ্ট নয়। নেপিয়ারের বাইশ গজে নতুন বলে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার রীতিমতো ঝলসে উঠেছিলেন। স্বাগতিকদের নাস্তানাবুদ করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে টিম টাইগার্স। তবুও এমন প্রাপ্তির মাঝেও আনন্দের লাগাম টানতে চান নাজমুল হোসেন শান্ত।

বিস্ময় উপহার দিয়ে সকাল সকালই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ।  হোয়াইটওয়াশ এড়িয়েছে লাল-সবুজের দল। ২-১ এ শেষ করেছে সিরিজ। দলের সব খেলোয়াড় তো বটেই, অধিনায়ক হিসেবে শান্ত নিজেও গর্বিত। তবে আরও বড় লক্ষ্য নিয়েই সবাই সফরে এসেছিল বলে সাফ জানালেন।

‘যদি ইতিহাস চিন্তা করেন, অবশ্যই গর্ব অনুভব হওয়ার মতো ফল আমরা করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে বলবো আমি সিরিজ জিততে এসেছিলাম। এটা আমি সত্যিকার অর্থেই বলেছিলাম। আমার মনে হয় প্রথম ম্যাচটায় বৃষ্টির কারণে একটু দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ , অবশ্যই জিততে পেরেছি বলে আমি খুশি হয়েছি। তবে যদি সিরিজ জিততে পারতাম, আরও ভালো লাগতো।’

সিরিজের দুই ম্যাচে ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারেননি শান্ত। প্রথম ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তার উইলো থেকে আসে মাত্র ৬ রান। শেষ খেলায় টাইগার অধিনায়কের ব্যাট হেসেছে, ৪২ বলে ৮ চারে ৫১ রানে তিনি অপরাজিত থাকেন। ধারাবাহিকভাবে রান পাওয়ার আক্ষেপটা তার কণ্ঠে ঝরেছে।

‘ক্রিকেট ম্যাচে পুষিয়ে দেয়া বলে কিছু নেই। আমার আগের দুই ম্যাচে রান করা উচিৎ ছিল। আমি যদি রান করতে পারতাম, তাহলে সিরিজটায় হয়তো ভিন্ন কিছু হতে পারতো। আমি যে জিনিসটা সবসময় অনুসরণ করি, আমার প্রক্রিয়া ও পরিকল্পনা। সেগুলা কাজে লাগানোর চেষ্টা করেছি আজকে এবং পুরোপুরি আমি এ ব্যাপারে নিজের কাছে পরিষ্কার ছিলাম। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। ওইটাই বাস্তবায়নের চেষ্টা করেছি।’

‘ভালো লাগছে জিততে পেরেছি। তবে যে জিনিসটা ভালো লাগছে যে আমার যে পরিকল্পনা ছিল ওইটা আজকে পুরোপুরিভাবে প্রয়োগ করতে পেরেছি। আমি খুবই স্বচ্ছ মানসিকতায় ছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার দল জিতেছে।’

নিউজিল্যান্ডের ব্যাটিং স্কোর দেখলে অবিশ্বাসের ঘোর লেগে থাকা স্বাভাবিক। সিরিজ নিশ্চিত করে ফেলা দল নিজেদের মাটিতে মাত্র ৯৮ রানে অলআউট। সুখ স্বপ্নেও এমনটা দেখার কথা হয়তো কল্পনাই করা যায় না। বাস্তবে ভাবাটা আরও সুদূর পরাহত বিষয়। এমন আশা বাংলাদেশ দল স্বভাবতই না করলেও নিজেদের প্রক্রিয়া অনুসরণেই এমনটা ঘটেছে বলে জানালেন নাজমুল হোসেন শান্ত।

‘এরকম চিন্তা কখনোই করিনি। আমরা পুরো সিরিজে আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। যখন লম্বা সময় ধরে আমরা ভালো বোলিং করেছি, উইকেট অটোমেটিক পড়ছিল। হ্যাঁ ৯৮ রানে অলআউট করেছি এরকম আশা নিয়ে কখনোই আসিনি। পরিকল্পনা ছিল, কতক্ষণ লম্বা সময় ধরে ভালো জায়গায় বল করতে পারি। বোলাররা ওইটাই করেছে এবং খুবই গর্ব অনুভব করছি যে যেভাবে ওরা আগের দুই ম্যাচ হেরে আজকে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে।’

বিসিবি অনেকদিন ধরেই অধিনায়ক হিসেবে শান্তকে তৈরির কাজটা করে আসছে। সাকিব আল হাসানের পর তার কাঁধেই আসতে পারে নেতৃত্বের পূর্ণ দায়িত্ব। যদিও এখনই অধিনায়কত্ব নিয়ে তিনি মূল্যায়নে একেবারেই নারাজ।

‘এখন মূল্যায়নটা করতে পারবো না। অধিনায়কত্বটা আমি শিখছি। আজকে ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। এখানে আমি আলাদা কেউ না। দল হিসেবে আমরা ভালো খেলছি। দলের সব খেলোয়াড়রাই জিততে চায়। তাদের ওয়ার্ক এথিক খুবই ভালো। এই জিনিসটা যতো লম্বা সময় ধরে চালাব, ততো দল হিসেবে আমরা ভালো ফল করবো।’

Tags: নিউজিল্যান্ডনেপিয়ারবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজলিড স্পোর্টসশান্ত
Previous Post

বিয়ে করছেন রবার্ট প্যাটিনসন

Next Post

ধানক্ষেতে বিড়ালের ছবি আঁকছেন কৃষক

Next Post
চট্টগ্রামে ধানক্ষেতের মধ্যে আঁকা বিড়ালের চিত্র, থাইল্যান্ড বিয়েনালে ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানক্ষেতে বিড়ালের ছবি আঁকছেন কৃষক

বাংলাদেশ ক্রিকেটার শান্ত অনুশীলনে লাইন ধরে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুপ্রেরণায় বেশি ম্যাচ জয়ের মন্ত্রে বিশ্বাসী নন শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT