চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানক্ষেতে বিড়ালের ছবি আঁকছেন কৃষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চট্টগ্রামে ধানক্ষেতের মধ্যে আঁকা বিড়ালের চিত্র, থাইল্যান্ড বিয়েনালে ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ড চলতি বছর তাদের ধানের উৎপাদন আরও বাড়াচ্ছে। মোট ৮৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। এরই মধ্যে দেশটির একজন কৃষক ধানক্ষেতে এমন কাজ করেছেন যা হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। ধানক্ষেতকে বিশাল ছবির ক্যানভাসে পরিণত করেছেন তিনি।

ডয়েচ ভেলে জানিয়েছে, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইয়ের জমিতে ধান চাষের মাধ্যমে বিশাল ঘুমন্ত বিড়ালের ছবি এঁকেছেন দেশটির কারখানা শ্রমিক তানিয়াপং জাইখাম। মাঝেমাঝে চাষবাসও করেন। সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় প্রায় এক হেক্টর জমিতে বিড়াল এঁকেছেন তিনি। ৩০ ডিসেম্বর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরো ধানক্ষেত। সবাই এসে যাতে অভিনব উপায়ে আঁকা বিড়ালের ছবি দেখতে পারেন সেজন্য চারপাশে ওয়াচ টাওয়ারও নির্মাণ করছেন জাইখাম।

ধানক্ষেতে বিড়ালের ছবি আঁকছেন কৃষক, কৃষি কাজে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ
অভিনব উপায়ে আঁকা বিড়ালের ছবি।

 

থাইল্যান্ডে রেইনবো নামের ধানগাছে বিভিন্ন রঙের পাতা দেখা যায়। এর মধ্যে সবুজ, হলুদ, গাঢ় মেরুন এবং আরও কিছু ধানের পাতার রঙেই প্রায় এক হেক্টর জমিতে ঘুমন্ত ৩টি বিড়ালের ছবি এঁকেছেন তানিয়াপং জাইখামা। জিপিএস আর ড্রোনের সহায়তায় প্রথমে ওপর থেকে একটা স্কেচ এঁকে নিয়েছিলেন তানিয়াপং জাইখামা পরে সেই স্কেচ অনুযায়ী একেক জায়গায় একেক রঙের রেইনবো ধানের বীজ বুনে দেন। বীজ থেকে বের হয়ে গাছ যত বড় হয়েছে ততই স্পষ্ট হয়ে উঠেছে বিড়ালের ছবি।

থাইল্যান্ডে রেইনবো নামের ধানগাছে বিভিন্ন রঙের পাতা দেখা যায়।

 

এখন সেই বিড়াল প্রদর্শনের অপেক্ষায়। তানিয়াপং জাইযাম আশা করছেন ৩০ ডিসেম্বরের পর অন্তত ১০ হাজার মানুষ সেখানে যাবেন ধানক্ষেত আর বিড়ালের ছবি দেখতে। বিড়ালের ছবি দেখতে হাজার হাজার পর্যটক, বিড়ালপ্রেমী, শিক্ষাবিদ এবং শিক্ষার্থী আসবেন বলে ধারণা করা হচ্ছে।

Tags: ক্যানভাসথাইল্যান্ডবিড়াল
Previous Post

‘আমি সিরিজ জিততে এসেছিলাম’

Next Post

অনুপ্রেরণায় বেশি ম্যাচ জয়ের মন্ত্রে বিশ্বাসী নন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শান্ত অনুশীলনে লাইন ধরে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুপ্রেরণায় বেশি ম্যাচ জয়ের মন্ত্রে বিশ্বাসী নন শান্ত

প্রার্থীর ছবি, পুরুষ, চশমা, লাল শার্ট, শান্ত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিলেন স্বতন্ত্র প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT