চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় স্ত্রীর গুরুতর অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক প্রযুক্তি কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জোনাথন ম্যাককিনসি নামের ওই কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার শ্বশুর-শাশুড়ি। হত্যাকাণ্ডের পর আদালতের নথি ঘেঁটে তার বিরুদ্ধে স্ত্রী ও সন্তানদের নির্যাতনের গুরুতর অভিযোগের তথ্য প্রকাশ্যে এসেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ম্যাককিনসির বিরুদ্ধে ২০২৫ সালের দুটি শিশুনির্যাতনের অভিযোগের তথ্য পাওয়া গেছে আদালতের নথিতে। তার স্ত্রী ক্যান্ডিস জাং পুলিশকে জানিয়েছিলেন, ম্যাককিনসি তাদের ছয় বছর বয়সী ছেলের মুখে খোলা হাতে আঘাত করেছিলেন। স্ত্রী আরও অভিযোগ করেছিলেন, ২০১৮ সালে একটি পারিবারিক সহিংসতার ঘটনায় ম্যাককিনসি তার বাম হাতে আঘাত করেছিলেন, যার ফলে সেখানে কালশিটে দাগ তৈরি হয়।

২০২৫ সালের ওই ঘটনার তদন্তে পুলিশ তাদের বাড়িতে গিয়ে দুই বছর বয়সী আরেক সন্তানকে ওপরের একটি কক্ষে একা অবস্থায় পেয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। সে সময় ম্যাককিনসি কেনাকাটার জন্য বাইরে ছিলেন।তবে এসব অভিযোগ অস্বীকার করে ম্যাককিনসি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং প্যারেন্টিং ক্লাসে অংশ নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।

৪০ বছর বয়সী ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক ছিলেন। শনিবার বেলা ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং এলাকায় তাকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা দুই ব্যক্তি তার কাছে গিয়ে গুলি ছোড়েন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন ৭৭ বছর বয়সী শৌইয়ং ঝাং ও তার স্ত্রী শিলি চেন। তারা ম্যাককিনসির স্ত্রী ক্যান্ডিস জাংয়ের বাবা-মা।

Tags: নিউইয়র্ক টাইমসযুক্তরাষ্ট্র
Previous Post

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Next Post

দুর্গাপূজায় ছুটি একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

Next Post

দুর্গাপূজায় ছুটি একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

‘বিজয় স্যারই প্রথম বলেছিলেন, তুমি অভিনেতা হতে পারো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT