চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিজয় স্যারই প্রথম বলেছিলেন, তুমি অভিনেতা হতে পারো’

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালায়ালাম তারকা অভিনেতা ফাহাদ ফাসিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয় ক্যারিয়ারের সঙ্গে তামিল তারকা বিজয়ের একটি পুরোনো যোগসূত্র রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতি শেয়ার করেছেন ফাহাদ।

তিনি জানান, মাত্র ১২ বা ১৩ বছর বয়সে বিজয়ের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তার। আর তখনই বিজয় তাকে ভবিষ্যতে অভিনেতা হওয়ার কথা বলেছিলেন।

‘বিহাইন্ডওডস টিভি’-কে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে আলাপচারিতায় ফাহাদ জানান, তিনি প্রথম বিজয়ের সঙ্গে দেখা করেন ‘কাধালুক্কু মারিয়াধাই’ সিনেমার সেটে। সিনেমাটি পরিচালনা করেছিলেন ফাহাদের বাবা ফাজিল।

ফাহাদ বলেন, “বিজয় স্যারই প্রথম ব্যক্তি, যিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি অভিনেতা হব কি না।”

সেই সময় বিজয় ‘কান্নুক্কুল নিলাভু’ সিনেমায় কাজ করছিলেন, যেটিও পরিচালনা করেছিলেন ফাজিল। ফাহাদ জানান, তখন বিজয় তার সঙ্গে সিনেমা নিয়েই কথা বলতেন। এমনকি ‘কুশি’ (২০০০) সিনেমার পরিকল্পনার কথাও তাকে জানিয়েছিলেন বিজয়।

ফাহাদ বলেন, “সে সময় ‘কান্নুক্কুল নিলাভু’তে কাজ করার পাশাপাশি ‘কুশি’ করার পরিকল্পনা করছিলেন বিজয়। তিনি আমার সঙ্গে ‘কুশি’র ভাবনাটিও শেয়ার করেছিলেন। তখন আমাদের মধ্যে শুধু সিনেমা নিয়েই কথা হতো।”

তবে ফাহাদের নিজের অভিনয় ক্যারিয়ারের শুরুটা সুখকর ছিল না। ২০০২ সালে বাবার পরিচালনায় ‘কাইয়েথুম দূরাথ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর বেশ হতাশ হয়ে পড়েন ফাহাদ। একপর্যায়ে অভিনয় থেকে বিরতি নিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

সেই সময়ের কথা স্মরণ করে ফাহাদ বলেন, অনেক নতুন অভিনেতা, যার মধ্যে হৃতিক রোশনও ছিলেন, তখন চলচ্চিত্রে আসছিলেন। অনেক পরিচালকও নিজেদের সন্তানদের অভিনয়ে নিয়ে আসছিলেন। এমন সময়ে তার বাবা তাকে সিনেমায় সুযোগ দিলেও ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়নি।

ফাহাদ বলেন, “আমি ব্যর্থতাটাকে খুব গভীরভাবে নিয়েছিলাম। ভালো লাগছিল না। তাই কিছু সময়ের জন্য চলে যেতে চেয়েছিলাম।”

যুক্তরাষ্ট্রে গিয়ে প্রকৌশল পড়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত দর্শন নিয়ে পড়াশোনা করেন ফাহাদ। সেখানে বন্ধুদের মাধ্যমে বিদেশি সিনেমার সঙ্গেও তার পরিচয় বাড়ে। পরে বাবার সঙ্গে আবার একটি সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়ে দেশে ফেরেন তিনি।

সেই প্রত্যাবর্তনের পর বদলে যায় ফাহাদের ক্যারিয়ার। বর্তমানে তিনি দক্ষিণ ভারতের অন্যতম প্রশংসিত অভিনেতা। তার পরবর্তী সিনেমা ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’। এস এস রাজামৌলি নিবেদিত এই ফ্যান্টাসি সিনেমায় প্রথমবারের মতো প্রধান চরিত্রে তেলুগু সিনেমায় দেখা যাবে ফাহাদকে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এ ছাড়া ‘বিক্রম’ ও ‘আবেশাম’-এর সিক্যুয়েলেও দেখা যাবে এই অভিনেতাকে। এনডিটিভি

Tags: আবেশামতেলুগুফাহাদ ফাসিলবলিউডবিক্রমবিজয় সেতুপতিসিনেমা
Previous Post

দুর্গাপূজায় ছুটি একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

Next Post

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

Next Post
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

অক্টোবরে আসছে না ‘আন্ধার’, মুক্তির নতুন তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT