চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিপজ্জনক ট্রাম্পের মুখের ছবি সহ বিশাল বিলবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।

শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর ওপর ‘বহির্দেশীয় সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার চেষ্টা। কোনো রাষ্ট্রই বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বাধ্য করতে পারে না।

তিনি আরও বলেন, এমন পদক্ষেপ রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করবে। এর পরিণতি হবে জাতিসংঘভিত্তিক আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে যাওয়া এবং ‘পূর্ণমাত্রার ধ্রুপদি ঔপনিবেশিকতায়’ ফিরে যাওয়ার পথ তৈরি হওয়া।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানোর ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, যেসব দেশের প্রতিষ্ঠান ইরানের সঙ্গে লেনদেন করবে তাদের ‘বিরাট অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে।

পরদিন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও এ অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের অর্থনীতি ভেঙে দেওয়া। তিনি আরও বলেন, অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকতে হবে, নয়তো বিপক্ষে অবস্থান নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে এগুলো ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন। তার ভাষ্য মতে, ইরান এর আগেও একই ধরনের মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।

এদিকে তেহরানের সঙ্গে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত রয়েছে। এর প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও প্রায় বন্ধ হয়ে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ওই প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর মধ্যে কোনো বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার ছিল না।

তবে ইরান শনিবার কয়েকটি ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাকের অনুরোধের পর এসব ট্যাংকারকে বিশেষ অনুমতি দেওয়া হয়।

ইরানি সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি ট্যাংকারগুলোর চলাচলের জন্য বিশেষ অনুমতি পাওয়া ছিল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ইরাক সফরের সময় বাগদাদের অন্যতম প্রধান অনুরোধ।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টহরমুজ প্রণালী
Previous Post

৭ বছরের ছেলেকে একা রেখে হাইকিংয়ে গেল বাবা!

Next Post

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

Next Post
অস্ট্রেলিয়ার স্টার্ক বল ছুঁড়ে দেখাচ্ছেন, দলের সতীর্থরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT