চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 22, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার স্টার্ক বল ছুঁড়ে দেখাচ্ছেন, দলের সতীর্থরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। এমন নাটকীয় দিনে উইকেটের আচরণ নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। তবে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক মনে করেন, উইকেট খারাপ হওয়ার কারণেই এত দ্রুত উইকেট পড়েনি, বরং দুদলের বোলারদের কার্যকর বোলিংই ছিল এর মূল কারণ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেছেন, ‘লোকেরা ভাববে ১৮ উইকেট মানেই খারাপ উইকেট। তবে আমার মতে প্রথম দিনের হিসেবে এটা বেশ ভালো উইকেট ছিল। এটা অনেকটা গ্যাবার (ব্রিসবেন) উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গ্যাবায় যেমনটা টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স হয়, আজকেও ঠিক তেমনই ছিল।’

‘আজকে দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরও কিছুটা দ্রুত হবে। বলের শক্ত ভাবটা কিছুটা কমে গেলে সোজা ব্যাটে খেলা সহজ হয়, তবে আজ সারা দিনই বল সুইং করেছে। আজকের ক্রিকেটটা বেশ এলোমেলো মনে হলেও, আমি বলব উইকেটের চেয়ে ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে।’

‘আমরা ড্রাইভে রান দিতে রাজি ছিলাম কারণ ব্যাটাররা ধৈর্য ধরে খেলছিল, তবে উইকেটের সাহায্যের কারণে বল ফুল লেংথে ফেলে সুইং করাতে পারলে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সুযোগ বেশি ছিল। শেষপর্যন্ত কাজটা সফল হয়েছে। গত সপ্তাহের থেকে খুব বেশি পরিবর্তন আমাদের করতে হয়নি। তারা ধৈর্য ধরে খেলবে এবং বাইরের বল ছাড়বে -এটা জানা কথা ছিল। তবে আজকের উইকেটে গত সপ্তাহের চেয়ে বেশি সাহায্য ছিল, আমরা কিছু ভালো ক্যাচ নিয়েছি এবং উইকেট তুলেছি।’

ম্যাকাইতে টসে জিতে আগে বল করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করে দেয়। জবাবে ১৬৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। আগুনঝরা বোলিং করে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার প্রথম ফাইফার।

Tags: অস্ট্রেলিয়াদ্বিতীয় টেস্টবাংলাদেশলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

Next Post

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

Next Post
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

জনগণ সমাবেশে ইমরান খানের ছবি সহ পতাকা বহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT