চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রোতাদের জন্য যে শহর গড়লো শিরোনামহীন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইচ্ছে ঘুড়ি, হাসিমুখ, জাহাজী, ক্যাফেটেরিয়া, ভালোবাসা মেঘ কিংবা এই অবেলায়—এমন বহু গান দিয়ে শ্রোতামহলে নিজেদের অবস্থান পোক্ত করেছে ব্যান্ড শিরোনামহীন। তিন দশক পূর্তির দ্বারপ্রান্তে থাকা দলটি বিরামহীন নতুন গান উপহার দিয়ে গেছে। এবার নিজেদের শ্রোতাদের জন্য বিশেষ একটি গান নিয়ে এলো শিরোনামহীন!

নতুন গানের শিরোনাম ‘নিঃশব্দপুর’। গানটি কেন বিশেষ? কারণ এই গানে শিরোনামহীনের শ্রোতাদের জন্য এক কাল্পনিক শহরের ডিজাইন করেছেন গানের গীতিকার ও দলনেতা জিয়াউর রহমান জিয়া।

গানটির বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে জিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন,“বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় চরিত্র হিমু। যার ছিলো নিজস্ব একটা নদী। নাম ময়ূরাক্ষী। জীবনযুদ্ধে যখন হিমু বিচলিত বোধ করতো, মন খারাপ হতো- তখন রিলিফ পেতে নদীর পাশে গিয়ে বসে থাকতো। এই নদীটি কিন্তু কাল্পনিক। ব্যান্ড শিরোনামহীনের যারা শ্রোতা, আমি চেয়েছিলাম হিমুর মতো তাদেরও একটা শহর থাকুক। যেটা সাইলেন্ট সিটি! যাকে বাংলায় আমরা বলছি ‘নিঃশব্দপুর’।”

নিঃশব্দপুর নিয়ে জিয়া বলেন,“যখন কোনো শ্রোতা তার জীবনে সামাজিক কিংবা পারিবারিক চাপ বোধ করবেন, তখন যেন তার এই নিজস্ব এই সাইলেন্ট সিটি নিঃশব্দপুরে কিছুটা সময় কাটাতে পারেন। সেরকম একটা কাল্পনিক শহরই আমরা শিরোনামহীনের শ্রোতাদের উপহার দিতে চেয়েছি। যেখানে গেলে শ্রোতারা শান্তি ও ভরসা খুঁজে পাবেন।”

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শিরোনামহীনের ইউটিউবে মুক্তি পেয়েছে নতুন এই গানটি। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত গানটির ভিউ প্রায় আড়াই লাখ! এরমধ্যে প্রায় হাজার খানেক মন্তব্যও চোখে পড়েছে। যেখানের প্রায় সব মন্তব্যতেই আছে নিঃশব্দপুরের জয়গান!

এরআগে ৫ আগস্ট প্রকাশিত হয়েছে শিরোনামহীনের গান ‘কেনো?’। জুলাইয়ের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরী সেই গানটিও ছুঁয়ে গেছে শ্রোতাদের।

Tags: ‘ইচ্ছে ঘুড়ি’‌‘ক্যাফেটেরিয়া’‘জাহাজী’‘হাসিমুখ’গানব্যান্ডলিড বিনোদনশিরোনামহীনশ্রোতাসিনেমা
Previous Post

ছাঁটাই করা হল রোনালদোদের কোচকে

Next Post

১৯৯০ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল জেতা স্কিলাচ্চি মারা গেছেন

Next Post
১৯৯০ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা স্কিলাচ্চি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯০ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল জেতা স্কিলাচ্চি মারা গেছেন

বাংলাদেশ U20 ফুটবল দলের কোচ ও কর্মকর্তাদের প্রেস কনফারেন্সে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপে যাদের নিয়ে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT