চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৯০ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল জেতা স্কিলাচ্চি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
১৯৯০ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা স্কিলাচ্চি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, ইতালির সাবেক স্ট্রাইকার সালভাতোর স্কিলাচ্চি মারা গেছেন। বয়স হয়েছিল ৫৯ বছর। বুধবার পালের্মোর ‘সিভিকো’ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইতালির ফুটবল ক্লাব ইন্টার মিলান ও ‍জুভেন্টাস ‘টেটো’ খ্যাত কিংবদন্তির মৃত্যুর খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অন্ত্রের ক্যান্সারে ভুগে মারা গেছেন সাবেক স্ট্রাইকার।

১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করেছিলেন স্কিলাচ্চি। ঘরের মাঠে আসরে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেছিলেন। তার স্মরণীয় পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছিল ইতালি। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যায়। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আসর শেষ করে ইতালি।

১৯৮২ সালে মেসিনার পেশাদার ফুটবলে যাত্রা শুরু স্কিলাচ্চির। সাত মৌসুম কাটিয়ে ১৯৮৯ সালে জুভেন্টাসে যোগ দেন। তুরিনের বুড়িদের হয়ে তিন মৌসুম খেলে ১৯৯২ সালে ইন্টার মিলানে যোগ দেন। ১৯৯৪ সালে জাপানের জে১ লিগের দল জুবিলো আইওয়াতার হয়ে দুবছর খেলে ১৯৯৬ সালে অবসর নেন।

ক্লাব ফুটবলে সবমিলিয়ে ৩৮৪ ম্যাচ খেলেছেন। ১৫৯ গোলের পাশাপাশি গোল করিয়েছেন ১৯টি। জুভেন্টাস ও ইন্টার মিলানের হয়ে উয়েফা কাপ (ইউরোপা লিগ) জিতেছেন। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ জিতেছেন।

১৯৯০ সালে ২৫ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭টি। যার ৬টিই এসেছিল বিশ্বকাপের সাত ম্যাচে।

স্কিলাচ্চিকে শ্রদ্ধা জানাতে আগামী সপ্তাহ পর্যন্ত সকল ম্যাচ শুরুর আগে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে, জানিয়েছে ইতালির ফুটবল ফেডারেশন ‘এফআইজিসি’। সংস্থাটির প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, ‘তার গোল উদযাপন, যা সকলে আনন্দের কারণ হয়ে উঠেছিল। তা ইতালিয়ান ফুটবল ঐতিহ্যের চিরকালীন অংশ হয়ে থাকবে।’

Tags: ইতালিইন্টার মিলানজুভেন্টাসলিড স্পোর্টস
Previous Post

শ্রোতাদের জন্য যে শহর গড়লো শিরোনামহীন!

Next Post

এশিয়ান কাপে যাদের নিয়ে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ U20 ফুটবল দলের কোচ ও কর্মকর্তাদের প্রেস কনফারেন্সে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাপে যাদের নিয়ে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি টেলিভিশনে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারের প্রয়োজন নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT