চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 05, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি খাতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

একইসঙ্গে দেশের তফসিলি ব্যাংকগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো আগের মতো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি সেবা ছাড়া সব ধরনের বিপণিবিতান, অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেও সরকার আপাতত সময়সীমা বাড়ানোর প্রস্তাব গ্রহণ করেনি। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, হাসপাতাল, গণমাধ্যমসহ জরুরি পরিষেবাগুলো এই নতুন সময়সূচির বাইরে থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আংশিক অনলাইন ও আংশিক সশরীর ক্লাস চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে। সম্ভাব্য পরিকল্পনায় সপ্তাহে ছয় দিন ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সরাসরি পাঠদান রাখা হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে অনলাইন ক্লাস বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হওয়ায়।

এদিকে আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং বেসরকারি শিল্প ও কলকারখানার কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

Tags: অফিসজ্বালানি সংকটব্যাংক
Previous Post

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

Next Post

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

Next Post
বাতাসে দুলছে একটিমাত্র গাছের ঝড়ের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT