চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

সাফজয়ী ফুটবলারদের জন্য বড় পুরস্কার ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 পূর্বাহ্ন 05, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সাফ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্যের গৌরব নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা লাল-সবুজের প্রতিনিধিদের বরণ করা হয়েছে ছাদ খোলা বাসে। পরে দেয়া হয়েছে সংবর্ধনা। আর সেখানেই দেশবাসীকে শিরোপা উৎসর্গ করলেন অধিনায়ক মিঠু। বললেন, ‘এই ট্রফি আপনাদের জন্য। শুধু আপনাদের জন্য।’

সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলারদের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করেছে বাফুফে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঘোষণা অনুযায়ী, সাফজয়ী প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে বাফুফে। আর ডিএনসিসি প্রত্যেক ফুটবলারকে দেবে ৫০ হাজার টাকা। ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবসে এই পুরস্কার তুলে দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মালদ্বীপে আসরের ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের চেয়ে ৪৯ মিনিট দেরিতে দেশের মাটিতে পা রাখলেও অপেক্ষমাণ সমর্থকদের উৎসাহে কোনো ভাটা পড়েনি।

বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা পুষ্পস্তবক ও উষ্ণ করতালির মধ্য দিয়ে শিরোপা জয়ীদের বরণ করে নেন।

বিমানবন্দর থেকে বের হয়েই ফুটবলাররা চড়ে বসেন তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা সুসজ্জিত ছাদখোলা বাসে। চ্যাম্পিয়নদের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোর দুই পাশে ভিড় জমান শত শত ফুটবল প্রেমী মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। ফুটবলাররাও বাসের ওপর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর অন্যতম নান্দনিক স্থান হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে পৌঁছায় বাসটি। সেখানেই আয়োজিত হয় মূল সংবর্ধনা অনুষ্ঠান।

৯টা ৪০ মিনিটে এম্ফিথিয়েটারে পৌঁছায় দল। সবার আগে এম্ফিথিয়েটারে প্রবেশ করেন কোচ মার্ক কক্স। ট্রফি উঁচিয়ে ধরে কোচকে অনুসরণ করেন অধিনায়ক মিঠু চৌধুরী। বিমানবন্দরে দলকে বরণ করে নেওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরেক দফা খেলোয়াড়দের অভ্যর্থনা জানান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংস্থাটির কর্মকর্তারাও ছিলেন।

মঞ্চে নিজের অনুভূতি জানান কোচ মার্ক কক্স। ইংলিশ কোচ বাংলায় বলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমার হৃদয় বাঙালি, বাংলাদেশ।’

এরপর নিজ ভাষায় বলেন, ‘বাফুফে সভাপতি আপনাকে ধন্যবাদ, সুন্দর এই আয়োজনের জন্য। আমি আমার স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, এই লোকগুলো না থাকলে এই সাফল্য আসত না। প্রতিটি ছেলে তাদের সবটুকু দিয়ে বাংলাদেশের জন্য খেলেছে। ১৯৭১ সালের স্পিরিট… যেটা আপনাদের ইতিহাস..সেটা দেখিয়েছে। আমরা এই সাফল্য আবারও নিয়ে আসব।’

খেলোয়াড়দের পাশাপাশি মাঠে আসা দর্শকদের বিশেষ ধন্যবাদ জানান বাফুফে সভাপতি তাবিথ। যুবাদের সামনের পথচলা মৃসণ করতে সরকারি, বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বাফুফে প্রধান।

তিনি বলেন, ‘আমাদের চ্যাম্পিয়ন ভাইয়েরা ও চ্যাম্পিয়ন কোচিং স্টাফ সবাইকে সালাম। শুরুতেই বলতে চাই, আমাদের মাঠে ১১ জন খেলোয়াড়ের সাথে ১২তম খেলোয়াড় ছিলেন আপনারা, দর্শকরা। প্রতিটি মুহূর্তে মালদ্বীপ থেকে আমাদের মনে হয়নি… আমরা দেশেই আছি। থাইল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, মালদ্বীপে-সব জায়গাতেই আপনারা একটা বার্তা দিয়েছেন, বাংলাদেশ আর থামবে না। বাংলাদেশ আর পিছে নামবে না। ধন্যবাদ সব দর্শকদেরকে।’

‘বার্তাটা খুব পরিষ্কার। এটা সবে শুরু। ফাইনাল জিতেছি, ট্রফিটা বাংলাদেশে এসেছে, কিন্তু আরও ট্রফি আসার যে সংস্কৃতি আমরা দেখতে চেয়েছি, যেটার যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। অতীতে আমাদের নারী দল বাছাই পেরিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা এশিয়ান কাপে খেলব। আজকে আমরা ইয়ুথ দলকে দেখছি…আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’

‘আমি বারবার বলে আসছি, আমাদের অনেক ঘাটতি আছে, কিন্তু ওরা যেভাবে খেলছে, যে পর্যায়ে খেলছে এবং দেশকে প্রতিদান দিচ্ছে, সে তুলনায় আমরা কিন্তু তাদের রিসোর্স দেওয়ার ধারে কাছেও নেই। আজও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে। যদি মন্ত্রণালয় এগিয়ে আসে, পৃষ্ঠপোষকরা এগিয়ে আসে, তাহলে আমরা সম্মিলিতভাবে খেলোয়াড়দের জন্য আমরা ভালো একটা ফ্যাসিলিটিজ তৈরি করতে চাই। তখনই কেবল আমরা ফুটবলারদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করতে পারব।’

Tags: আমিনুল হকছাদখোলা বাসবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Previous Post

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

Next Post

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

Next Post

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

বাতাসে দুলছে একটিমাত্র গাছের ঝড়ের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT