চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 21, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পশ্চিমবঙ্গের সরকারী লোগো, সিংহের প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ সরকার, সরকারি কর্মচারীদের গণমাধ্যমে তথ্য প্রচার ও জনসম্মুখে মত প্রকাশের বিষয়ে নতুন করে কড়াকড়ি আরোপ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

গত মঙ্গলবার ১৯ মে মুখ্য সচিবের কার্যালয় থেকে জারি করা এ নির্দেশনায় সরকারি কর্মীদের জন্য বিভিন্ন সীমাবদ্ধতা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বভারতীয় পরিষেবা (এআইএস), পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং রাজ্য সরকারের অধীন অন্যান্য কর্মচারীদের আচরণ বিদ্যমান আইন ও আচরণবিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এসব বিধিমালায় সরকারি কর্মীদের গণমাধ্যম, সংবাদপত্র ও প্রকাশনায় অংশগ্রহণের সীমা নির্ধারণ করা আছে।

West Bengal government employee information dissemination guidelines. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

নির্দেশনা অনুযায়ী, সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বা ব্যক্তিগতভাবে প্রযোজিত কোনো মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে সরকারি অনুমোদন ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কোনো নথি বা তথ্য আদান-প্রদানেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া সরকারের অনুমতি ছাড়া সংবাদপত্র, সাময়িকী বা অন্য কোনো প্রকাশনার সম্পাদনা, ব্যবস্থাপনা বা লেখালেখিতে অংশ নেওয়া, বেতার সম্প্রচারে যুক্ত হওয়া কিংবা কোনো প্রবন্ধ বা চিঠি লেখার ক্ষেত্রেও বিধিনিষেধের কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য নতুন তথ্য প্রচার নিয়মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো সরকারি কর্মচারী গণমাধ্যমে বক্তব্য, আলাপচারিতা, প্রকাশনা বা সম্প্রচারের মাধ্যমে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরূপ সমালোচনায় অংশ নিতে পারবেন না। একইভাবে এমন কোনো মন্তব্য বা প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে, যা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার, অন্য রাজ্য সরকার বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে।

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের স্বাক্ষরিত এ নির্দেশনা রাজ্য সরকারের আওতাধীন বোর্ড, করপোরেশন, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি অর্থায়নপ্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

Tags: গণমাধ্যমপশ্চিমবঙ্গ সরকার
Previous Post

অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্রামে নয়, কাজেই বিশ্বাসী দীপিকা!

Next Post

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

Next Post
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের চলচ্চিত্রের নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমা মুক্তিতে বাধা নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT