চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 21, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে স্কুলের পর এবার রাজ্যের সব মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ গান বাধ্যতামূলক করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যের সব স্বীকৃত, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি মাদ্রাসায় প্রতিদিনের প্রাতঃকালীন সমাবেশে জাতীয় গানটি গাওয়া বাধ্যতামূলক থাকবে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের (মাদ্রাসা অধিদপ্তর) জারি করা নির্দেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় সকালবেলার অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ পাঠ ও পরিবেশন বাধ্যতামূলকভাবে করতে হবে। এটি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানে কার্যকর হবে।

এর এক সপ্তাহ আগেই রাজ্য সরকার স্কুলগুলোর জন্য একই ধরনের নির্দেশ জারি করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের সব স্কুলে ক্লাস শুরুর আগে প্রাতঃকালীন সমাবেশে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের নির্দেশনা বাতিল করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণার গান হিসেবে ‘বন্দে মাতরম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি বছরের রাজ্য নির্বাচনের আগে বিষয়টি আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে আসে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার ঘোষণা দেয়, জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনুষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি পরিবেশন করা বাধ্যতামূলক।

সম্প্রতি তামিলনাড়ু ও কেরালায় শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তৈরি হয়। ডিএমকে তামিলনাড়ুর অনুষ্ঠানে জাতীয় সংগীতের আগে পূর্ণ ‘বন্দে মাতরম’ পরিবেশন নিয়ে তীব্র সমালোচনা করে।

অন্যদিকে, কেরালার শপথ অনুষ্ঠানে একই ঘটনা নিয়ে বামপন্থীরা সমালোচনায় মুখর হয়। তামিলনাড়ু এবং কেরালা উভয় রাজ্যেই বিষয়টি রাজনৈতিক বিতর্কে রূপ নেয়।

বিজেপি দাবি করে, কিছু রাজনৈতিক শক্তি ভারতীয় সংস্কৃতির প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে, অন্যদিকে বিজেপি এই ইস্যুকে জাতীয় ঐতিহ্যের প্রশ্ন হিসেবে তুলে ধরে।

Tags: পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ সরকারবন্দে মাতরমবাধ্যতামূলকভারত সরকারমাদ্রাসা
Previous Post

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

Next Post

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমা মুক্তিতে বাধা নেই

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য বাংলাদেশের চলচ্চিত্রের নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমা মুক্তিতে বাধা নেই

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল, নিরাপত্তার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT