চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশোর বিজ্ঞাপনে ‘বাড়ী থেকে ফেরা’র অনুভূতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 13, জুলাই 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ শুটিং সেটে সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আমেজ শুরু হতেই শহরের মানুষ ফিরতে শুরু করে গ্রামের বাড়ী। নাড়ীর টানে শত কষ্ট সহ্য করে বাড়ী ফিরে মানুষ। কিন্তু ঈদের আমেজ শেষ হতে না হতেই ছুটি ফুরিয়ে যায়। বাড়ী ছেড়ে, আপন মানুষের চোখের জল মাড়িয়ে কর্মময় শহরে ফিরতে হয় তাদের। এই ফিরে আসার অনুভূতি কেমন! তার-ই চিত্রায়ন হয়েছে একটি বিজ্ঞাপন চিত্রে।

নির্মাতা আজমান রুশো সদ্য নির্মাণ করেছেন ‘বাড়ী থেকে ফেরা’ শিরোনামের একটি বিজ্ঞাপন। যেখানে আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্ম ব্যস্ত শহরে ফিরে আসা মানুষের বুক ভাঙা কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন লোকেশনে ঘুরে টানা চারদিনে এই বিজ্ঞাপন চিত্রের শুটিং হয়েছে।

বিজ্ঞাপন চিত্রটি নিয়ে নির্মাতা রুশো বলেন, ‘ঈদের সময়ে বাড়ী ফেরা যেমন আনন্দের, বাড়ী থেকে ফেরা তেমনই কষ্টের। এই কষ্ট চিত্রায়ন করাটা খুব সহজ নয়। তবে আমরা চেষ্টা করেছি। দর্শক কানেক্ট করতে পারছে। এটাই নির্মাতা হিসেবে আমার ভালো লাগা।’

পিনহুইল ফিল্মস-এর ব্যানারে নির্মিত এ বিজ্ঞাপনের সিনেমাটোগ্রাফার ছিলেন আব্দুল মামুন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী নিশি, কায়েস আরজু, অভিজিৎ সেনগুপ্ত, নার্গিস আন্টি, যারাকসহ অনেকেই। বিজ্ঞাপন চিত্রের মিউজিক করেছেন ভারতের রাজিব ভি ভাল্লা এবং কণ্ঠ দিয়েছেন শতার্দ্রু।

Tags: অভিজিৎ সেনগুপ্তকায়েস আরজুবিজ্ঞাপনমিউজিক
Previous Post

ঈদে জয়পুরহাটে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

Next Post

ভক্তকে দেয়া কথা রাখতে বগুড়া যাচ্ছেন অনন্ত জলিল

Next Post
একজন পুরুষ এবং একজন নারী আধুনিক পোশাক পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তকে দেয়া কথা রাখতে বগুড়া যাচ্ছেন অনন্ত জলিল

রোনালদো পিএসজির জার্সিতে, প্যারিস সেন্ট জার্মেই লোগো পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিও ‘না’ করে দিল রোনালদোকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT