চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিও ‘না’ করে দিল রোনালদোকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 13, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো পিএসজির জার্সিতে, প্যারিস সেন্ট জার্মেই লোগো পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারানোর পর প্রশ্ন উঠেছিল ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর থাকা-না থাকা নিয়ে। ইতিমধ্যে ক্লাব ছাড়ার বিষয়টি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ইংল্যান্ড-স্পেন-জার্মানি হয়ে ইতালিয়ান ক্লাবগুলোর কাছে ধর্না দিচ্ছে তার এজেন্ট হোর্হে মেন্ডেস। সবশেষ পিএসজির কাছ থেকে শুনতে হয়েছে ‘না’।

দলবদলের গুঞ্জনে সবার চেয়ে এগিয়ে ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। পোল্যান্ড তারকা রবার্ট লেভান্ডোভস্কির বদলি হিসেবে বুন্দেসলিগার ক্লাবটিতে যাওয়ার কথা উঠেছিল ৩৭ বর্ষী ইউনাইটেড স্ট্রাইকারের। সেই আশায় গুঁড়েবালি ছিটিয়েছেন ক্লাব পরিচালক অলিভার কান। বায়ার্ন দর্শনের সঙ্গে যান না রোনালদো— এমন বলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে জার্মানিতে টানার সম্ভাবনার দরজা বন্ধ করে দেন কান।

ইউরোপসেরার মঞ্চে খেলা আরেক ক্লাব চেলসির সঙ্গেও কথাবার্তা এগিয়ে নিয়েছিলেন রোনালদো। ব্লুজদের নতুন মালিক টড বোয়েলিও খুব করে চাচ্ছিলেন সিআর সেভেন আসুক। কিন্তু ইংলিশ মিডিয়ার খবর, ক্লাবের জার্মান কোচ থমাস টুখেল চাচ্ছেন না রোনালদো তার দলে আসুক। যদিও স্টামফোর্ড ব্রিজে যাওয়ার সম্ভাবনা নিয়ে এখনও আশার সলতে জ্বালিয়ে রাখতে পারছেন রোনালদোর এজেন্ট।

তবে মেসি-নেইমার-এমবাপেদের সঙ্গে পর্তুগিজ তারকাকে দেখার সমর্থকদের যে বাসনা, সেটা এক প্রকার সিল মেরে দিয়েছে প্যারিসের ক্লাবটি। খবর, মেন্ডেস পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এবং ক্লাব সভাপতি নাসের আল-খেলাইফির সাথে রোনালদোর ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছেন। সেখানে দুজনেই পর্তুগিজ তারকার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে।

পুনর্গঠনের মাঝ দিয়ে যাওয়া পিএসজি তাদের পরিকল্পনার অংশ মনে করছে না ইউনাইটেড স্ট্রাইকারকে। রেড ডেভিলদের ডেরায় ফেরার একবছর পর ক্লাব ছাড়তে চাইলেও এখনও ইউনাইটেডে আরও একটি মৌসুম চুক্তি আছেন রোনালদো। কিন্তু তিনি ক্লাব ছাড়তে চাইলে এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন ক্লাবগুলোতে ঢু মারতে শুরু করেন তার এজেন্ট।

এজেন্ট ইউরোপজুড়ে ঘুরলেও এখনও হতাশ অবস্থানেই আছেন রোনালদো। পিএসজি, চেলসি এবং বায়ার্ন মিউনিখ ছাড়াও সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এদিকে রোনালদোকে বিক্রি করবে না বলে জানিয়ে আসছেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। যদিও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এখনও রেড ডেভিলদের প্রাক-মৌসুম অনুশীলন ও সফরে যোগ দেননি রোনালদো।

Tags: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ভক্তকে দেয়া কথা রাখতে বগুড়া যাচ্ছেন অনন্ত জলিল

Next Post

অনলাইনেও সাড়া ফেলছে ‘পাপ পুণ্য’, নেই নেতিবাচক মন্তব্য

Next Post
একজন যুবক অন্যজনের সামনে বসে আছেন, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনেও সাড়া ফেলছে ‘পাপ পুণ্য’, নেই নেতিবাচক মন্তব্য

জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT