চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার নতুন সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 30, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডা পতাকা উড়ছে, শহর ও নদীর দৃশ্যের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা সরকার ২০২৫ সালে নতুন একটি স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্সি) কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। বিশেষ করে শরণার্থী ও বাস্তুচ্যুত দক্ষ মানুষদের জন্য নিরাপদ অভিবাসন পথ তৈরি করাই এর লক্ষ্য। কিছু নির্দিষ্ট পেশাজীবীদের স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে।

আজ (৩০ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ জানিয়েছে, এই নতুন প্রোগ্রামটি বর্তমানে চালু থাকা ইকোনমিক মবিলিটি পাথওয়েজ পাইলট এর সাফল্যের ভিত্তিতে তৈরি করা হবে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন প্রোগ্রাম চালু হবে।

তবে এখনও এর বিস্তারিত কাঠামো বা যোগ্যতার শর্ত জানানো হয়নি। এর আগে ২০১৮ সালে চালু হওয়া একই প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রায় ৯৭০ জন শরণার্থী কানাডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এর মেয়াদ শেষ হওয়ার আগেই আবার নতুন করে চালু হচ্ছে আরেকটি প্রোগ্রাম।

কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ তাদের বার্ষিক পরিকল্পনায় জানিয়েছে, এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার ক্যাটাগরি-ভিত্তিক নির্বাচনের অধীনে চিকিৎসা, কারিগরি ও বাণিজ্যিক কাজ, শিক্ষা খাতের কর্মী এবং ফরাসি ভাষাভাষীদের স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কানাডায় বর্তমানে থাকা অস্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে অন্তত ৪০ শতাংশ স্থায়ী বাসিন্দা বেছে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

২০২৫-২৬ সালের পরিকল্পনায় কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ আরও কিছু নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে- কৃষি ও মাছ প্রক্রিয়াকরণ খাতের জন্য বিদেশি শ্রমিকদের আলাদা শ্রম অনুমোদন (ওয়ার্ক পারমিট) চালু করা, পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অধ্যয়নের বিষয়ভিত্তিক শর্ত হালনাগাদ করা।

আরও কিছু নতুন উদ্যোগ হচ্ছে- বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী/স্ত্রীদের জন্য স্পাউসল ওপেন ওয়ার্ক পারমিটের যোগ্যতার শর্ত পরিবর্তন করা (যার বিস্তারিত এখনও প্রকাশ হয়নি) এবং কানাডার বাইরে থাকা পরিবারের সদস্যদের স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া আরও দ্রুত করা।

Tags: কানাডা
Previous Post

দিনাজপুরে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষে কৃষকের সাফল্য

Next Post

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে চীন: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে চীন: মির্জা ফখরুল

ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ব্যক্তিরা, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাইরেসির ছোবলে ২০০ কোটির ‘কান্নাপ্পা’, বড় লোকসানের আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT