চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইরেসির ছোবলে ২০০ কোটির ‘কান্নাপ্পা’, বড় লোকসানের আভাস

অনলাইনে ফাঁস তারকাবহুল ‘কান্নাপ্পা’: ৩০ হাজার পাইরেটেড লিংক অপসারণের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 30, জুন 2025
in বিনোদন
A A
ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ব্যক্তিরা, বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে শক্তিশালী শুরুর পরই বড় ধাক্কা খেল বিষ্ণু মঞ্চু অভিনীত পৌরাণিক চলচ্চিত্র ‘কান্নাপ্পা’! মুক্তির শুরুতেই যে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে! অভিনেতা ও প্রযোজক ভক্তদের ফাঁস হওয়া সংস্করণ বর্জনের আহ্বান জানিয়ে আইনসম্মতভাবে সিনেমা দেখার অনুরোধ করেছেন।

সম্প্রতি এক্স-দেয়া এক পোস্টে বিষ্ণু মঞ্চু লেখেন, “প্রিয় সিনেমাপ্রেমীরা, ‘কান্নাপ্পা’ পাইরেসির আক্রমণের শিকার। ইতোমধ্যে ৩০ হাজারের বেশি অবৈধ লিংক সরিয়ে ফেলা হয়েছে।”

তিনি আরও লেখেন, “পাইরেসি মানে চুরি— সরলভাবে বললে এটাই সত্য। আমরা আমাদের সন্তানদের চুরি করতে শেখাই না। পাইরেটেড কনটেন্ট দেখা ঠিক একই রকম অপরাধ। অনুগ্রহ করে এটি উৎসাহিত করবেন না। সঠিকভাবে সিনেমাকে সমর্থন করুন। হর হর মহাদেব।”

এটি প্রথম নয়, এর আগেও অনেক বড় বাজেটের দক্ষিণী ছবি অনলাইনে ফাঁস হয়েছে। রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’, নাগা চৈতন্যের ‘থাণ্ডেল’ এবং মোহনলালের ‘থুদারুম’ এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছিল।

‘গেম চেঞ্জার’-এর একটি এইচডি কপি মুক্তির দিনই অনলাইনে ছড়িয়ে পড়ে, এমনকি এক স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারও হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শুক্রবার (২৭ জুন) মুক্তি পায় ‘কান্নাপ্পা’। মুক্তির প্রথম তিন দিনে আয় ২৩.৭৫ কোটি রুপি। পাইরেসির প্রভাব কতোটা পড়েছে, তার প্রমাণ মেলে- ছুটির দিন রবিবারের আয় দেখেও। এদিন (২৯ জুন) সিনেমাটি আয় করে মাত্র ৭.২৫ কোটি রুপি!

যে কারণে বিশাল লোকসানের শঙ্কায় রয়েছে ‘কান্নাপ্পা’। কারণ সিনেমাটির মোট বাজেট প্রায় ২০০ কোটি রুপি! এই হিসাব অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ‘সেফ জোনে’ পৌঁছানো এখন কার্যত অসম্ভব বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। সিনেমাটি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কান্নাপ্পা ছবির দৃশ্য

মুকেশ কুমার সিং পরিচালিত পৌরাণিক এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মোহন বাবু। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু মঞ্চু। তার সঙ্গে আছেন প্রীতি মুখুন্ধন, কাজল আগরওয়াল, আর. শরথকুমারসহ আরও অনেকে। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে অক্ষয় কুমার, প্রভাস ও মোহনলালকে।

ছবিটির মূল কাহিনি এক আদিবাসী যোদ্ধা কান্নাপ্পাকে ঘিরে, যিনি পরবর্তীতে ভগবান শিবের অন্যতম শ্রেষ্ঠ ভক্তে পরিণত হন। –কইমই

Tags: ‘কান্নাপ্পা’কাজল আগরওয়ালপাইরেসি'প্রভাসলিড বিনোদনসিনেমা
Previous Post

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে চীন: মির্জা ফখরুল

Next Post

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Next Post
অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ফুটবল দল মাঠে দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের নেক্সট গ্লোবাল স্টার বাছাই ম্যাচে ড্র করেছে রেড ও গ্রিন দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT